শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

লোহাগাড়ায় মাদরাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

লোহাগাড়ায় শিব্বির আহমেদ হাসান (৩৪) নামে এক মাদরাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (১৩ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা সদরের আলুরঘাট রোড সংলগ্ন এক ভবন থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শিক্ষক সিলেটের হবিগঞ্জ জেলার কদুপাড়ার ছালেহ আহমদের পুত্র।

জানা যায়, আলুরঘাট রোডের টিএন্ডটি অফিসের পশ্চিম পাশে নিশান প্লাজা নামে ভবনের ৫ম তলায় ফ্লাট ভাড়া নিয়ে তালিমুল কোরআন ওয়াসসুন্নাহ মাদরাসা পরিচালিত হয়ে আসছে। একই বাসায় মাদরাসার কার্যক্রম পরিচালনার পাশাপাশি একটি রুমে ওই শিক্ষক স্বপরিবারে থাকতেন।

ঘটনার রাতে শিক্ষক হাসানের সাথে মাদরাসার আর্থিক লেনদেন নিয়ে পরিচালনা কমিটির সদস্যদের কথা কাটাকাটি হয়। এছাড়া ওই শিক্ষক অনলাইন জুয়ায় আসক্ত ছিলেন বলে জানা গেছে।

নিহতের স্ত্রী শিরিন আক্তার জানান, তার স্বামী মাদ্রাসায় শিক্ষকতার পাশাপাশি হিসাব-নিকাশের দায়িত্বে নিয়োজিত ছিলেন। গত রাতে মাদ্রাসা কমিটির সদস্যরা তার কাছে প্রতিষ্ঠানের অর্থ সংক্রান্ত বিষয়ে জানতে চাইলে তিনি স্বীকার করেন যে, টাকাগুলো খরচ হয়ে গেছে। এ সময় তিনি টাকা পরিশোধের জন্য কিছু সময় প্রার্থনা করেন। এ ঘটনার পর মাদ্রাসা কমিটির সদস্যরা তাকে ও তার স্ত্রীকে একটি কক্ষে রেখে বাইরে থেকে তালাবদ্ধ করে চলে যান। রাত আনুমানিক ২টার দিকে তারা তালাবদ্ধ অবস্থায় ঘুমিয়ে পড়েন।

আজ সকালে ঘুম থেকে উঠে স্বামীকে বিছানায় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে তিনি অন্য একটি কক্ষে গিয়ে তার স্বামীকে গলায় রশি দিয়ে ফাঁস লাগানো অবস্থায় ঝুলতে দেখেন।

লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। এই ঘটনায় তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিভাগের সব খবর

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ৩৮তম...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...