শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬

রংপুরে হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টারের ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

 রংপুর থেকে বিভাগীয় প্রতিনিধি আবু নাসের সিদ্দিক তুহিন
- Advertisement -
Single page 1st Paragraph

রংপুরে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদানের লক্ষ্যে একদিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। ডা. ওয়াসিম-ওয়ালেদা বহুমুখী কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে এবং হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর ব্যবস্থাপনায় গত ৮ এপ্রিল ২০২৬ তারিখে আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, রংপুরে এই ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ক্যাম্পে সর্বমোট ৩১৬ জন রোগীকে চিকিৎসাসেবা প্রদান করা হয়। এর মধ্যে উচ্চ রক্তচাপ (HTN) আক্রান্ত ছিলেন ৩৯ জন, ডায়াবেটিস (DM) রোগী ২৭ জন এবং উভয় রোগে আক্রান্ত ২২ জন। এছাড়া ১৮৬ জন রোগীর মধ্যে এসব রোগের লক্ষণ পাওয়া যায়নি।

রোগীদের লিঙ্গভিত্তিক পরিসংখ্যানে দেখা যায়, পুরুষ ছিলেন ১২৪ জন এবং নারী ৯২ জন। পেশাভিত্তিক বিশ্লেষণে গৃহিণী ছিলেন সর্বাধিক ১১৫ জন। এছাড়া সেবা গ্রহণকারীদের মধ্যে কৃষক ১৯ জন, চাকরিজীবী ৩৮ জন, ব্যবসায়ী ২৭ জন, অবসরপ্রাপ্ত ১০ জন, চালক ৬ জন এবং শিক্ষার্থী ১ জন ছিলেন। বয়সভিত্তিক হিসেবে ২০-২৯ বছর বয়সী ছিলেন ১৮ জন, ৩০-৩৯ বছর বয়সী ৫৯ জন, ৪০-৪৯ বছর বয়সী ৬০ জন, ৫০-৫৯ বছর বয়সী ৩২ জন এবং ৬০ বছরের ঊর্ধ্বে ছিলেন ৪৭ জন। ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক সমবায় ইনস্টিটিউট, রংপুর-এর অধ্যক্ষ ও উপ-নিবন্ধক জনাব সুমন আহমেদসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অনুষ্ঠানের উদ্বোধন করেন হাইপারটেনশন অ্যান্ড রিসার্চ সেন্টার, রংপুর-এর প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আনোয়ার হোসেন। এ সময় বক্তব্য রাখেন প্রতিষ্ঠানটির মানব সম্পদ কর্মকর্তা আসাদুজ্জামান হিরন এবং জনসংযোগ কর্মকর্তা আবু নাসের সিদ্দিক তুহিনসহ অন্যান্যরা। বক্তারা জনসচেতনতা বৃদ্ধি ও নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করার ওপর গুরুত্বারোপ করেন। আয়োজকরা জানান, ভবিষ্যতেও এ ধরনের ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে সাধারণ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়ার কার্যক্রম অব্যাহত থাকবে।

এই বিভাগের সব খবর

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায় আগামীকাল শনিবার থেকে সারাদেশে শুরু হচ্ছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। প্রধানমন্ত্রী তারেক রহমান...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর দিয়ে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালুর বিষয়ে সিদ্ধান্ত নেবে বাংলাদেশ। আজ বাংলাদেশ ও ভারতের মধ্যে অনুষ্ঠিত ৩৮তম...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে অভিযান চালিয়ে অনলাইন স্ক্যামিংয়ে জড়িত সন্দেহে চীন, পাকিস্তান, লাওস ও ভিয়েতনামের ৭০ নাগরিককে গ্রেপ্তার করেছে...

সর্বশেষ

সারাদেশে ৩ মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ অভিযান শুরু কাল, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর প্রাদুর্ভাব বৃদ্ধি পাওয়ায়...

আনুষ্ঠানিক প্রস্তাব এলে বাংলাদেশ-ভারত যাত্রীবাহী ট্রেন চালু হতে পারে

ভারতের পক্ষ থেকে আনুষ্ঠানিক প্রস্তাব আসলে পদ্মা সেতুর ওপর...

চট্টগ্রামে অনলাইন ক্যাসিনোর সঙ্গে জড়িত বিদেশিসহ ৭০ জন আটক

চট্টগ্রামের খুলশী থানার কৃষ্ণচূড়া আবাসিক এলাকায় একটি আটতলা ভবনে...

গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান দেশে বিদ্যমান গ্যাস ও বিদ্যুৎ সংকট...

প্যারোলে মুক্তি পেয়ে মায়ের শেষকৃত্যে চিন্ময় দাস

সনাতন জাগরণ জোটের মুখপাত্র ও ইসকনের সাবেক নেতা চিন্ময়...

আইসিসির মাস সেরার দৌড়ে বাংলাদেশের হাসান

আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ অ্যাওয়ার্ডে আগস্ট সেরার দৌড়ে...