চট্টগ্রামের ফটিকছড়িতে তরমুজের ভাল ফলন হয়েছে। ফলে স্বস্তির হাসি হাসছেন কৃষকরা। তরমুজ যারা আগাম চাষ করেছেন সেসব কৃষকরা বেশি লাভের মুখ দেখছেন । এ বছর উপজেলার মোট ৪৭ হেক্টর জমিতে তরমুজের চাষ করা হয়েছে, যা গত বছরের ২৭ হেক্টরের তুলনায় প্রায় দ্বিগুণ। গত কয়েক বছরে ফটিকছড়ি অঞ্চলে তরমুজ চাষের প্রতি কৃষকের আগ্রহ উল্লেখযোগ্যভাবে বেড়েছে। উপজেলার উর্বর মাটিতে চার মাস ধরে তরমুজ চাষের পরিচর্যার পর এবার ফসল ঘরে তোলার সময়। কৃষকেরা জানিয়েছেন, এ বছর ট্রপিল, বাংলালিংক, গ্রামীণ গ্লোরি, পাকিজা এবং আহবাওয়া জাতের তরমুজের চাষ করা হয়েছে। ভালো পরিচর্যা ও আবহাওয়া অনুকুলে থাকায়, প্রতি হেক্টর ৪০-৪৫ টন ফলন আশা করা হচ্ছে।
