বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

পর্যটকদের বরণে প্রস্তুত কাপ্তাই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ঈদের টানা ছুটিকে সামনে রেখে পর্যটকদের বরণে প্রস্তুত হয়েছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার বিভিন্ন নয়নাভিরাম পাহাড় লেকে ঘেরা পর্যটন স্পট।

একদিকে কাপ্তাই লেকের নয়নাভিরাম প্রাকৃতিক সৌন্দর্য, মাঝখানে বহে যাওয়া লুসাই কন্যা কর্ণফুলি নদী আর সীতা পাহাড় এবং রাম পাহাড়ের অপরুপ সৌন্দর্য এই হলো রাঙ্গামাটির কাপ্তাই উপজেলা।

কাপ্তাই উপজেলার রয়েছে বিভিন্ন পর্যটন কেন্দ্র। এবার ঈদে একটানা ৭ দিন ছুটি থাকায় পর্যটন শহর হিসাবে খ্যাত কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে বলে আশা প্রকাশ করেছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যক্তিরা।

কাপ্তাইয়ের বিভিন্ন পর্যটন স্পটে গিয়ে দেখা গেছে, ঈদকে সামনে রেখে নতুন রুপে সাজানো হচ্ছে পর্যটন স্পট গুলো। কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র শিলছড়ি নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউসে গিয়ে দেখা গেছে, এখানে নতুন করে সাজানো হচ্ছে তাদের নিসর্গ রেস্টুরেন্ট।

কাপ্তাই নিসর্গ রিভার ভ্যালি এন্ড পড হাউস এর ম্যানেজার মিনহাজ উদ্দিন জানিয়েছেন, আমাদের ৯টি নন এসি পড হাউস, ৫টি এসি পড হাউস এবং ৫টি ডিলাক্স রুম ঈদের দিন হতে আগামী ২৭ মার্চ পর্যন্ত বুকিং হয়ে গেছে। এছাড়া আমাদের খাবার রেস্টুরেন্টে একসাথে ৩ শতাধিক লোক খেতে পারবেন।

ওয়াগ্গা ৪১ বিজিবি পরিচালিত প্যানোরোমা জুম রেস্তোরাঁয় গিয়ে দেখা গেছে, এখানেও নান্দনিকরূপে সাজানো হচ্ছে পর্যটন স্পটটি।  এখানকার দায়িত্বশীল ইনচার্জ বাসস’কে  জানান, আমরা আশা করছি এই বছর টানা ৭ দিন ঈদের ছুটি থাকায় কাপ্তাইয়ে রেকর্ড পরিমাণ পর্যটক আসবে।

শিলছড়ি বনশ্রী পর্যটন কেন্দ্রের চেয়ারম্যান প্রকৌশলী রুবায়েত আক্তার বলেন, কাপ্তাইয়ের প্রতিটি পরতে পরতে সৌন্দর্য লুকিয়ে আছে। এই বছর ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে।

এছাড়া কাপ্তাইয়ের জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেকভিউ আইল্যান্ড, লেকশোর পর্যটন স্পট, লেক প্যারাডাইস, কাপ্তাই রিভার ভিউ, রাইখ্যং আইল্যান্ড, ফ্লোটিং প্যারাডাইস, চন্দ্রলোক ক্যাম্পিং সাইট, পাহাড়িকা পিকনিক স্পটসহ বিভিন্ন পর্যটন কেন্দ্র পর্যটকদের বরণে নানা প্রস্তুতি হাতে নিয়েছেন।

কাপ্তাই থানার অফিসার ইনচার্জ শেখ মাহমুদুল হাসান রুবেল বলেন, ঈদের ছুটিতে কাপ্তাইয়ে হাজারো পর্যটকের আগমন ঘটবে। তাই পর্যটকরা যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে সেজন্য কাপ্তাই থানা পুলিশের টহল দল সবসময় মাঠে কাজ করবে।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...