সোমবার, ২৭ জুলাই ২০২৬

লাইলাতুল কদর নিয়ে শিক্ষার্থীদের ভাবনা 

উম্মে সালমা
লাইলাতুল কদর একটি মহিমান্বিত রাত। এ রাতে আল্লাহ তার বান্দাদের ক্ষমা করে দেন। এ রাতে মুসলিমদের সম্মান বৃদ্ধি করা হয় এবং মানবজাতির ভাগ্য পুনঃনির্ধারণ করা হয়। তাই একে লাইলাতুল কদর নামে অভিহিত করা হয়েছে। এ রাতকে নাজাতপ্রাপ্ত রাত বলেও গণ্য করা হয়। লাইলাতুল কদর নিয়ে শিক্ষার্থীরা তাদের মতামত পেশ করেছেন। তাদের মতামতগুলো তুলে ধরেছেন চট্টগ্রাম কলেজের শিক্ষার্থী উম্মে সালমা-
“কদরের রাতে হৃদয় নবায়ন”
সারা বছর আমরা ব্যক্তিগত স্বার্থ, পরনিন্দা আর জাগতিক মোহের ধুলিকণায় নিজেদের হৃদয়কে অন্ধকার করে রাখি। এই ধুলো জমতে জমতে একসময় আমাদের বিবেক সংকুচিত হয়ে পড়ে। কদরের রাত হলো সেই জীর্ণতা ঝেড়ে ফেলার উপযুক্ত প্রহর। কুরআনের ভাষায় এটি হাজার মাসের চেয়ে উত্তম, কারণ এক রাতের সঠিক অনুশোচনা হাজার মাসের জমে থাকা অন্ধকারকে মুছে দিতে পারে। হৃদয়ের নবায়ন মানে হলো পুরানো বিদ্বেষ ভুলে ক্ষমা করার সাহস সঞ্চয় করা এবং নিজের ভুলগুলো স্বীকার করে নম্র হওয়া। কদরের রাত শেষ হয়ে যাওয়ার মানে এই নয় যে আমাদের কাজ শেষ। প্রকৃত নবায়ন হলো সেই পরিবর্তনের ধারাবাহিকতা রক্ষা করা। এই রাতের শিক্ষার প্রতিফলন যদি ঈদের পরেও আমাদের আচরণে থাকে, তবেই বুঝতে হবে হৃদয়ের সত্যিকারের সংস্কার হয়েছে। এক রাতের অনুশোচনা যেন প্রভাতে ফুরিয়ে না যায়।
কাজী মালিহা আকতার 
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ
“কেন লাইলাতুল কদরকে মহিমান্বিত রজনী বলা হয় ?”
“লাইলাতুল কদর” মুসলিম উম্মাহর জন্যে  অত্যন্ত ফজিলতপূর্ণ ও মর্যাদার রাত । মহান আল্লাহ মানবজাতির দিক নির্দেশনার জন্যে পবিত্র কুরআন নাজিল করেন। এ রাতেই  লাওহে মাহফুজ থেকে দুনিয়াতে আল কুরআন অবতীর্ণ  করা হয়েছিল । ৬১০ খ্রিষ্টাব্দে শবে কদরের রাতে মক্কার জাবালে নুর পর্বতের হেরা গুহায় ধ্যানরত রাসুলের (সা.) ওপর সর্বপ্রথম কোরআন নাজিল হয়। আল্লাহ ঘোষণা করেছেন, “নিশ্চয়ই আমি কুরআন নাজিল করেছি কদরের রাতে।” (সূরা আল-কদর: ১)। রমজানের শেষ দশকের  বিজোড় রাতে এই মহিমান্বিত রাতটি অনুসন্ধান করতে হয় । মুমিন বান্দারা এই রাতে নামাজ, কুরআন তিলাওয়াত, দোয়া ও জিকিরে মশগুল থাকেন। এই রাতের মর্যাদা এত বেশি যে সূরা আল-কদরে আল্লাহ ঘোষণা করেছেন, এই রাতের ইবাদত হাজার মাসের ইবাদতের চেয়ে উত্তম, যা প্রায় ৮৩ বছর ৪ মাসের সমান বেশি সওয়াব পাওয়া যায়। এ রাতে ফেরেশতারা ভোর পর্যন্ত  রহমত নিয়ে অবতরণ করেন এবং পরবর্তী এক বছরের মানুষের রিজিক, হায়াত ও ভাগ্য নির্ধারণ করা হয়। মহানবী হযরত মুহাম্মদ (সা.) বলেছেন:“যে ব্যক্তি ঈমান ও সওয়াবের আশায় কদরের রাতে ইবাদত করবে, তার পূর্বের সব গুনাহ ক্ষমা করে দেওয়া হবে।” (সহিহ বুখারি ও মুসলিম)।  মহান আল্লাহ সকল মুসলিম উম্মাহর  বরকতময় রাতের ইবাদত কবুল করুন।
তানজিনা আক্তার চৈতি 
শিক্ষার্থী, চট্টগ্রাম কলেজ।
“লাইলাতুল কদর গুরুত্ব”
বরকতময় রাত হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ সম্মানিত রাত লাইলাতুল কদরের রাত। রহমত, মাগফেরাত ও নাজাত প্রাপ্তির মাহে রমজান মাসের শেষ ১০ দিনের বিজোড় রাতগুলোর মধ্যে অন্যতম এই রাতেই পবিত্র কুরআন শরীফ নাযিল হয়েছিলো, তাই এই রাতের মাহাত্ম্য উপলব্ধি করা ভীষণ গুরুত্বপূর্ণ। এই রাতেই আগামী এক বছরের ভাগ্য নির্ধারিত হয় বলে যথাযথ ভাবগাম্ভীর্যের সাথে ইবাদত বন্দেগিতে নিবেদিত থেকে এই রাত উৎপাদিত করে ধর্মপ্রাণ মুসলমানেরা। ধর্মীয় ও আধ্যাত্মিক দৃষ্টিকোণ থেকে এই রাতের সম্মানর অনেক বেশি। মানবজীবনে আমরা নানা ভুল-ভ্রান্তি থেকে মুক্তি ও ইবাদতের মাধ্যমে মহান সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জনও রহমত প্রাপ্তির জন্য এক উজ্জ্বলময় মর্যাদাপূর্ণ সৌভাগ্যের রাত। মহান আল্লাহ তায়ালা মানুষজাতি সৃষ্টির পর একটি পূর্ণাঙ্গ জীবন বিধানও দিয়েছেন, যেখানে আছে— জীবনের শান্তি, সুখ আর সকল সমস্যা সমাধানের উৎস। এই ক্ষেত্রে মানুষের যাপিত জীবন ব্যবস্থায় যদি কোনো ভুল করে থাকে, তা থেকে শোধরাবার চেষ্টার জন্যেও কিন্তু মহান আল্লাহ তায়ালা আমাদেরকে নানা সুযোগ দিয়েছেন। সেইসব সুযোগের অন্যতম হচ্ছে পবিত্র লাইলাতুল কদরের রাত। তাই এই সুযোগকে উপলব্ধি করে হেদায়েতের আশায় আমাদের উচিত— এই মহিমান্বিত রাতের মর্যদার গুরুত্ব বুঝে ইবাদতের মাধ্যমে জীবন ব্যবস্থাকে সহজ, সরল, সুন্দর করে তোলা এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টি অর্জন করা।
নুসরাত জাহান জেরিন 
শিক্ষার্থী, ব্রাহ্মণবাড়িয়া আইন কলেজ।

এই বিভাগের সব খবর

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট সোমবার মধ্যরাত থেকে মাছ ধরা উন্মুক্ত হচ্ছে। রাঙামাটি জেলা প্রশাসক ও হ্রদ ব্যবস্থাপনা কমিটির সচিব নাজমা...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কিছু শিক্ষক শুরু করেছেন অভিনব প্রতিবাদ। চার দশক আগের জনপ্রিয় গান ‘শ্রাবণের...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে উচ্চ পর্যায়ের এক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত...

সর্বশেষ

১০ আগস্ট মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ শুরু

জেলার অন্যতম মৎস্য ভাণ্ডার কাপ্তাই হ্রদে আগামী ১০ আগস্ট...

শিক্ষক বিউটি রাণীর পাশে সহকর্মীরা

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত সহকর্মীর একটি ভিডিও ঘিরে সমালোচনার জেরে...

সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপনে উচ্চ পর্যায়ের সভায় প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমানের উপস্থিতিতে জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন...

সীতাকুণ্ডে মাইক্রোবাস চাপায় গুরুতর আহত যুবকের মৃত্যু

সীতাকুণ্ডের ফৌজদারহাটের জলিল গেট এলাকায় বেপরোয়া গতির একটি মাইক্রোবাসের...

কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয় সম্পর্কিত সভা

জেলার কাপ্তাইয়ে টেকসই উন্নয়ন অভিষ্ট লক্ষ্যসমূহ বাস্তবায়ন ও সমন্বয়...

বিরতির পর আজ থেকে ফের চট্টগ্রাম বোর্ডের এইচএসসি পরীক্ষা শুরু

ভারী বৃষ্টি, বন্যা ও বৈরী আবহাওয়ার কারণে স্থগিত থাকা...