বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬

ফয়েজ লেক এলাকায় অভিযানে নারী-পুরুষ আটক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম মহানগরের ফয়েজ লেক এলাকায় অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে এক নারী ও এক পুরুষকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৭ মার্চ) রাত আনুমানিক ২টার দিকে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের খুলশী থানা।

পুলিশ জানায়, খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহেদুল ইসলামের নেতৃত্বে এএসআই মো. এনামুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে বিশেষ অভিযান পরিচালনা করেন। এ সময় ফয়েজ লেক এলাকা থেকে দুজনকে আটক করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—মো. ইমরান হোসেন (৩০)। তিনি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ধমনুর আজাদী বাজার হাজী বকসু মিস্ত্রীর বাড়ির বাসিন্দা। অপরজন সিলভী আক্তার (১৯), তার বাড়ি মাদারীপুর সদর উপজেলার গংগারামপুর এলাকায়।

পুলিশ জানায়, এ ঘটনায় খুলশী থানায় চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) অধ্যাদেশের ৭৬ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

গ্রেপ্তার দুই আসামিকে আইনি প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে বলে জানান খুলশী থানার ওসি মো. জাহেদুল ইসলাম।

পুলিশ সূত্র জানায়, ফয়েজ লেকসহ নগরের বিভিন্ন এলাকায় অসামাজিক কার্যকলাপ রোধে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। তবে সময় সময় অভিযান চালিয়ে একাধিক নারী-পুরুষকে গ্রেপ্তার করা হলেও এসব কার্যক্রম পুরোপুরি বন্ধ করা যাচ্ছে না।

এই বিভাগের সব খবর

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন, ‘আওয়ামী লীগ একটা নিষিদ্ধ রাজনৈতিক দল। তারা বিভিন্ন জায়গায় ঝটিকা মিছিল করে সমাজে একটা অস্থিরতা...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি) চুক্তির আওতায় কাতার এনার্জি ট্রেডিং এলএলসি থেকে দুই কার্গো অতিরিক্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) কেনার...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের সম্মানে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের দেয়া নৈশভোজে অংশ নিয়েছেন। জাতিসংঘ সাধারণ...

সর্বশেষ

নিষিদ্ধ আওয়ামী লীগের অস্থিরতা রাজনৈতিক-প্রশাসনিকভাবে মোকাবিলা করা হবে : পানিসম্পদমন্ত্রী

পানিসম্পদমন্ত্রী ও বিএনপির যুগ্ম মহাসচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেছেন,...

দুই কার্গো এলএনজি আনছে সরকার

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দীর্ঘমেয়াদি সরকারি পর্যায়ের (জি-টু-জি)...

মার্কিন প্রেসিডেন্টের নৈশভোজে প্রধানমন্ত্রীর অংশগ্রহণ

প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সহধর্মিণী জুবাইদা রহমান বিশ্বনেতাদের...

চট্টগ্রাম থেকে পণ্য পরিবহনে ট্রাকপ্রতি খরচ বাড়ল ৪ থেকে ৬ হাজার টাকা

পাবনা থেকে পেঁয়াজ নিয়ে দেশের অন্যতম বড় ভোগ্যপণ্যের পাইকারি...

তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক: বাংলাদেশ-তুরস্ক সম্পর্ক আরও জোরদারের প্রত্যয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগানের...

প্রধানমন্ত্রী ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব জোরদার করার বিষয়ে আলোচনা হয়েছে : আমির খসরু

প্রধানমন্ত্রী তারেক রহমান ও অজয় বাঙ্গার বৈঠকে বাংলাদেশ-বিশ্বব্যাংক অংশীদারিত্ব...