বুধবার, ১১ নভেম্বর ২০২৬

সাবেক মেয়র মনজুর আলমের ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

সাবেক মেয়র মনজুর আলম মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হোসনেয়ারা মনজুর ওয়ালফেয়ার ট্রাস্টের মাধ্যমে মানবসেবা, শিক্ষা বিস্তার, এতিমদের সেবা, মসজিদ–মাদ্রাসা ও হেফজখানাসহ ১১৯টি প্রতিষ্ঠানের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করে আসছে। রমজান মাস শুরু হওয়ার সাথে সাথে ইফতার ও সেহেরি সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু হয়।

শুরুতে চট্টগ্রাম মহানগরের নয় ও দশ নম্বর ওয়ার্ডের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়। পরে প্রতিদিন নগরীর বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে দুস্থ রোজাদারদের মাঝে ইফতার ও সেহরী সামগ্রী বিতরণ করা হয়। মনজুর আলম বলেন, মানবতার কল্যাণ, ধর্মীয় খেদমত বিপদআপদ সহ মানব কল্যাণে আমরা নিবেদিত আছে। তিনি সকলকে তাদের সেবাধর্মী কার্যক্রমে সহযোগিতা প্রত্যাশা করেন।

মোস্তফা হাকিম গ্রুপের পরিচালক, মোস্তফা হাকিম ওয়েলফেয়ার ফাউন্ডেশন এবং হোসনেয়ারা মনজুর ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালক মো. সরোয়ার আলম ইফতার ও সেহেরী সামগ্রী বিতরণ করেন।

বিতরণকালে মোহাম্মদ নিজামুল আলম, মোহাম্মদ ফারুক আজম, মো. সাইফুল আলম, মো. শাহিদুল আলম, আব্দুল মালেক নিয়াজ মোহাম্মদ খান, দিদারুর রহমান লাবু, জেসমিন খানম, ইকবাল চৌধুরী, সালাউদ্দিন, জাফর আহাম্মদ, কামাল সরদার, আব্বাস রশিদ, মোহাম্মদ বেলাল, আব্বাস আলী খান, রায়হান উদ্দিন প্রধান, হাজী মহসিন, মোহাম্মদ আজম, মো. হাসনাত, মো. হাসান, মোহাম্মদ শাজাহান, সালাউদ্দিন, কামরুন নাহার লিজা, জোহরা বেগম, সাইফুল, মকবুল, আবু, মাবুদ সহযোগিতা করেন।

এই বিভাগের সব খবর

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে মো. হৃদয় আহম্মেদ ওরফে ‘বুলেট’ (২৫) নামের এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত...

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির...

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা,...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান...

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির...