রবিবার, ২ আগস্ট ২০২৬

পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি, অস্ত্রসহ গ্রেফতার ২

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকায় পুলিশের সঙ্গে সন্ত্রাসীদের গোলাগুলি হয়েছে। এতে একজন সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়েছে। এ সময় অস্ত্র ও গুলিসহ দু’জনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন, মোহাম্মদ ইশতিয়াক হাসান ইমন (২৬) ও মো. জসিম (৩৫)।

ঘটনাস্থল থেকে দু’টি বিদেশি পিস্তল, একটি এসএমজি, একটি পাইপগান, পিস্তলের তিনটি ম্যাগাজিন, পিস্তলের ৪৫৫টি তাজা গুলি, শটগানের ১৪টি তাজা কার্তুজসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

আজ বিকেলে চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশের (সিএমপি) মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার ওয়াহিদুল হক চৌধুরী।

তিনি বলেন, সোমবার দিবাগত রাত ৩টার দিকে বায়েজিদ বোস্তামী থানার চালিতাতলী এলাকার হাজী বাড়ির একটি বাসায় এ অভিযান পরিচালনা করা হয়।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, শীর্ষ সন্ত্রাসী বড় সাজ্জাদের অনুসারীরা চালিতাতলী এলাকার ওই বাসায় অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয়। তবে, পুলিশের উপস্থিতি টের পেয়ে বাসার ভেতর থেকে পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। পুলিশও পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে মাথায় গুলিবিদ্ধ অবস্থায় এক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়। এছাড়া বিপুল পরিমাণ অস্ত্রসহ আরেক সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।

ওয়াহিদুল হক জানান, ঘটনাস্থল থেকে ৮৮০ পিস ইয়াবা ও এমডিএমএ মাদক উদ্ধার করা হয়েছে। এছাড়া, দু’টি বডি ওর্ন ক্যামেরা, অস্ত্র মেরামতের কিট বক্স ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

পুলিশের এই কর্মকর্তা বলেন, অস্ত্রগুলো কোথা থেকে সংগ্রহ করা হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে। গ্রেফতার দু’জন প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে, উদ্ধার করা অস্ত্রগুলো সাজ্জাদ গ্রুপের কয়েকজন সন্ত্রাসী ব্যবহার করত।

তিনি বলেন, নগরবাসীর আতঙ্কিত হওয়ার কোনো কারণ নেই। পুলিশ ২৪ ঘণ্টা মাঠে রয়েছে।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...