রবিবার, ২ আগস্ট ২০২৬

হালিশহরে ভাইয়ের হাতে বোন খুন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

নগরীর হালিশহর থানার ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকায় পারিবারিক বিরোধের জের ধরে বড় বোনকে কুপিয়ে হত্যা করেছেন ছোট ভাই। গতকাল সোমবার রাত ১১টার দিকে চাঞ্চল্যকর এ ঘটনা ঘটে। পুলিশ ঘাতক ভাইকে গ্রেপ্তার করলেও উত্তেজিত এলাকাবাসী তাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেওয়ার চেষ্টা করে এবং পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ দেখায়।

নিহত গৃহবধূর নাম সেনোয়ারা বেগম (৬৫)। তার সহোদর ভাই ও অভিযুক্ত ঘাতকের নাম জানে আলম (৪২)। তারা উভয়েই ঈদগাঁও বড় পুকুরপাড় এলাকার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে তারাবির নামাজের সময় বোন ছেনোয়ারার বাসায় যান জানে আলম। এ সময় পাওনা টাকার জেরে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে জানে আলম ছুরিকাঘাতে ছেনোয়ারাকে হত্যা করেন। ঘটনার পর স্বর্ণালঙ্কার নিয়ে পালানোর চেষ্টা করেন জানে আলম। পালানোর পথে এলাকাবাসী তাকে আটক করে পুলিশে খবর দেন।

হালিশহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পারিবারিক বিরোধের জেরে জানে আলম তার বড় বোনকে কুপিয়ে হত্যা করেছেন। খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে গ্রেপ্তার করেছি। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ঘটনাস্থল থেকে হালিশহর থানার সেকেন্ড অফিসার মোশাররফ হোসেন জানান, ঘাতক জানে আলমকে গ্রেপ্তারের পর পুলিশ যখন তাকে থানায় নিয়ে যাচ্ছিল, তখন স্থানীয় বাসিন্দারা বিক্ষুব্ধ হয়ে ওঠেন। এলাকাবাসী ঘাতককে নিজেদের হাতে তুলে নিয়ে গণপিটুনি দেওয়ার দাবিতে পুলিশের গাড়ি আটকে বিক্ষোভ প্রদর্শন করেন। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্তকে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে পুলিশ জানায়, দীর্ঘদিন ধরে ওই পরিবারে অভ্যন্তরীণ বিরোধ চলছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে কথা–কাটাকাটির একপর্যায়ে জানে আলম ধারালো অস্ত্র দিয়ে তার বোনকে কুপিয়ে জখম করেন, যার ফলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...