সোমবার, ১৫ জুন ২০২৬

কাপ্তাইয়ে জীববৈচিত্র্য প্রকল্প পরিদর্শনে গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার উন্নয়ন উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার  উন্নয়ন উপদেষ্টা ফারজানা সুলতানা কাপ্তাই উপজেলার ৪ নং কাপ্তাই ইউনিয়নের ব্যাঙছড়ি মারমা পাড়ায় ‘জীববৈচিত্র্য ও প্রতিবেশ পুনরুদ্ধারের মাধ্যমে কমিউনিটির সহনশীলতা বৃদ্ধি’ প্রকল্পের কার্যক্রম পরিদর্শন করেছেন।

জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি)র সহযোগিতায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রকল্পটি বাস্তবায়ন করছে ।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে জীববৈচিত্র্য সংরক্ষণ, প্রতিবেশ পুনরুদ্ধার ও পরিবেশগত অবক্ষয় রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে আজ সকালে এক বর্ণাঢ্য শোভাযাত্রা, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ফারজানা সুলতানা এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

শোভাযাত্রা শেষে ব্যাঙছড়ি বৌদ্ধ বিহার ছাত্রাবাস ফটকে আয়োজিত এক সভায় শৈলা চিং মারমার সভাপতিত্বে  অন্যান্যের বক্তব্য রাখেন, ইকোসিস্টেম রেস্টোরেশন অ্যান্ড রেজিলেন্ট ডেভেলপমেন্ট ইন চট্টগ্রাম হিলট্র্যাক্টটস (ইআরআরডি-সিএইচটি) প্রকল্পের বায়োডাইভারসিটি অ্যানালিস্ট সুপ্রিয় ত্রিপুরা, প্রকল্পের ক্যাপাসিটি বিল্ডিং অফিসার তুহিন চাকমা, স্থানীয় কারবারি সুইচিং মংসহ সংশ্লিষ্ট প্রতিনিধিরা।

সভায় কাপ্তাই-রাঙামাটি সদর যৌথ হাতি করিডোর জীববৈচিত্র্য সংরক্ষণ দলের সভাপতি অঞ্জলি চাকমা বাস্তবায়িত কার্যক্রম তুলে ধরেন। বন বিভাগের বন্যপ্রাণী উদ্ধার দলের সভাপতি মো. আবু বক্কর সিদ্দিকী বন্যপ্রাণীর প্রজনন এলাকা সংরক্ষণের গুরুত্ব বিষয়ে অবহিত করেন।

অনুষ্ঠান শেষে চিত্রাঙ্কন ও স্থানীয় খেলাধুলা প্রতিযোগিতায় বিজয়ী ও অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন ফারজানা সুলতানা।

ফারজানা সুলতানা বলেন, বন্যপ্রাণী ও মানুষের সহাবস্থান নিশ্চিত করা এবং ১৪টি পাড়া সম্মিলিতভাবে কাজ করা প্রকল্পটির ইতিবাচক দিক।

এই বিভাগের সব খবর

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, এই কর্মসূচির কে কোথায়...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন বিষয়ক তৃতীয় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সকালে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগের জনপ্রশাসন সভাকক্ষে এ সভা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি বিমানবন্দরে ‘অপ্রীতিকর ঘটনার’ মুখোমুখি হওয়ার পর ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষের ‘অসম্মানজনক’ আচরণের প্রতিবাদে দেশে ফেরার সিদ্ধান্ত...

সর্বশেষ

চার বছর পর ফ্যামিলি কার্ডের তালিকা হালনাগাদ, বাদ যাবে সচ্ছলরা: অর্থমন্ত্রী

ফ্যামিলি কার্ডের জন্য বাজেটে ১৪ হাজার কোটি টাকা বরাদ্দ...

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা বিষয়ক সভা

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে যানজট নিরসন ও ট্রাফিক ব্যবস্থাপনা...

দিল্লি বিমানবন্দরে জিজ্ঞাসাবাদ ও অপ্রীতিকর ঘটনা, দেশে ফিরছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা জাহেদ উর রহমান দিল্লি...

কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়েছে জার্মানী, নেদারল্যান্ডসের সাথে ড্র দিয়ে বিশ্বকাপ শুরু জাপানের

বিশ্বকাপে প্রথমবার অংশ নেওয়া কুরাসাওকে ৭-১ গোলে বিধ্বস্ত করে...

যুক্তরাষ্ট্র-ইরান শান্তি চুক্তি ঘোষণা, সামরিক অভিযান ‘স্থায়ীভাবে’ বন্ধের সিদ্ধান্ত

যুক্তরাষ্ট্র ও ইরান অবশেষে একটি শান্তি চুক্তিতে সম্মত হয়েছে।...

আনোয়ারায় মা-মেয়ে হত্যা মামলার প্রধান আসামি তেজু গ্রেপ্তার

চট্টগ্রামের আনোয়ারায় মা ও মেয়েকে নৃশংসভাবে হত্যার ঘটনায় প্রধান...