রবিবার, ২ আগস্ট ২০২৬

বৃহত্তর ঢাকা সমিতি, চট্টগ্রাম-এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বৃহত্তর ঢাকা সমিতির সাবেক সভাপতি এ. এইচ. এম. করম আলীর স্মৃতির উদ্দেশ্যে স্মরণসভা, দোয়া ও ইফতার মাহফিল ২৭ ফেব্রুয়ারি শুক্রবার ৯ রমজান হোটেল আগ্রাবাদ এর ইচ্ছামতি হলে অনুষ্ঠিত হয়। সমিতির সভাপতি মো: হাবিবুর রহমানের সভাপতিত্বে এবং আয়োজক কমিটির আহবায়ক ও সমিতির যুগ্ম-সম্পাদক মীর নাজমুল আহসান রবিনের সঞ্চালনায় অনুষ্ঠিত এ স্মরণসভায় প্রধান অতিথির ভাষণে সমিতির প্রধান পৃষ্ঠপোষক ও হোটেল আগ্রাবাদের ব্যবস্থাপনা পরিচালক এইচ. এম. হাকিম আলী সকলকে মানবতার সেবায় এগিয়ে এসে সমিতির জাকাত ফান্ডে উদার হস্তে জাকাত প্রদানের আহ্বান জানান।
সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন পোর্ট সিটি ইউনিভার্সিটির উপচার্য্য ডঃ তৈয়ব চৌধুরী। সভায় আরো বক্তব্য রাখেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতি: কমিশনার মুহাম্মদ ফয়সাল আহমেদ, সমিতির সাধারণ সম্পাদক আলমগীর হোসেন পিলু, জি.পি.এইচ ইস্পাত লি:- এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মো: আলমাস শিমুল, প্রিন্সিপাল এম.এ. কাশেম, অধ্যাপক ডাঃ মোজাম্মেল হক শারিফী, লে: কমান্ডার হাসানুজ্জামান খান সোহেল, ইঞ্জিনিয়ার মুজিবুর রহমান, মো: ইমদাদুল হক, বস্ত্র কারুশিল্পী রওশন আরা চৌধুরী, হাফেজ মো: আনোয়ার হোসেন, পুষ্টিবিদ হাসিনা আক্তার লিপি, ইঞ্জিনিয়ার জসীম উদ্দিন, মিসেস সাদমান সাইকা, ডাঃ এম. এ. মতিন, সাইফুল করিম আরিফ, ওমর ফারুক, কাওসার আহমেদ, মো: ওমর মজিবর রহমান, সামছুল হুদা, ইঞ্জিনিয়ার ফেরদৌসুল কবির, প্রফেসর ডাঃ মাসুদ আহমেদ, প্রফেসর ড. জুনায়েদ সিদ্দিকী, প্রফেসর আবদুল হালিম প্রমুখ।
বক্তারা বৃহত্তর ঢাকা সমিতির ফ্রি ক্লিনিক কার্যক্রমকে বৃহদাকারে চালু রাখতে দুঃস্থ ও আর্ত মানুষের সেবায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান। মরহুম আলহাজ্ব এ.এইচ.এম. করম আলীসহ বৃহত্তর ঢাকা সমিতির এ যাবত পর্যন্ত যাঁরা ইন্তেকাল করেছেন সকলের রুহের মাগফেরাত কামনা ও দেশের সার্বিক কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করেন ক্বারী মাওলানা হারুনুর রশীদ। সমিতির জীবন সদস্য শ্রম মন্ত্রণালয়ের সহকারী পরিচালক সাব্বির ভূঁইয়ার আশু রোগমুক্তি কামনা করে দোয়া করা হয়।

এই বিভাগের সব খবর

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে আমরা যাত্রীসেবা বৃদ্ধি করতে চাই। রেলপথে ঢাকা-চট্টগ্রামের দূরত্ব যাতে কমিয়ে আনার লক্ষ্যে সরকার উদ্যোগ গ্রহণ...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে নতুন মাস্টারপ্লানের খসড়া প্রকাশ করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)। এই খসড়া পরিকল্পনার ওপর আগামী ২ আগস্ট...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

সর্বশেষ

ঢাকা-চট্টগ্রাম দূরত্ব কমাতে কর্ডলাইন স্থাপনের ফিজিবিলিটি স্টাডি চলছে : রেলপথ প্রতিমন্ত্রী

রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেছেন, ঢাকা-চট্টগ্রাম ও কক্সবাজার রেলপথে...

চট্টগ্রামের নতুন মাস্টারপ্লানের খসড়ায় ৬০ দিনের জনমত আহ্বান

চট্টগ্রামকে পরিকল্পিত, নান্দনিক ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে...

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

শাহ আমানত বিমানবন্দরে কোটি টাকার স্বর্ণসহ ভারতীয় নাগরিক আটক

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে আজ বিশেষ কৌশলে লুকিয়ে...