বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬

ইরান যুদ্ধের মধ্যে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সভাপতিত্ব করবেন মেলানিয়া ট্রাম্প

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প সোমবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক  বৈঠকে সভাপতিত্ব করবেন। যা গত সপ্তাহে ইরানের বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরু করার আগে ঘোষণা করা হয়েছিল।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

মেলানিয়া ট্রাম্পের কার্যালয় এক বিবৃতিতে জানায়, প্রাক্তন মডেল ‘জাতিসংঘে নতুন ইতিহাস তৈরি করবেন।

তিনি সহনশীলতা এবং বিশ্ব শান্তির অগ্রগতিতে শিক্ষার ভূমিকার ওপর জোর দেওয়ার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র নিরাপত্তা পরিষদের সভাপতিত্ব গ্রহণের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করবেন।’

তিনি সভার সভাপতির দায়িত্ব গ্রহণের মাধ্যমে শিক্ষা কীভাবে সহনশীলতা ও বিশ্বশান্তি প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা তুলে ধরবেন।’

জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র স্টেফান ডুজাররিক নিশ্চিত করেছেন যে,‘মেলানিয়ার এই অনুষ্ঠান হবে প্রথমবারের মতো একজন ফার্স্ট লেডির নিরাপত্তা পরিষদের সভায় সভাপতিত্বের ঘটনা।’

মার্চ মাসে মার্কিন যুক্তরাষ্ট্র কাউন্সিলের পর্যায়ক্রমে সভাপতিত্ব করবে।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের তৃতীয় স্ত্রী আগেও কূটনৈতিক কার্যক্রমেও অংশ নিয়েছেন, ‘বিশেষ করে রাশিয়া কর্তৃক অপহৃত ইউক্রেনীয় শিশুদের মুক্তির জন্য চেষ্টা চালাতে।’

সাম্প্রতিক বছরগুলোতে যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের মধ্যে রাজনৈতিক ও আর্থিক উত্তেজনা বাড়ছে, যেখানে ওয়াশিংটন জাতিসংঘের বাজেটের প্রধান দাতা হওয়ার ভূমিকা নিয়ে অসন্তুষ্ট।

অনেক বিশ্লেষক মনে করেন, ‘যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নিরাপত্তা পরিষদকে পাশ কাটিয়ে তার তথাকথিত ‘পিস অফ বোর্ড’-কে ব্যবহার করার পরিকল্পনা করছেন। এই বোর্ডের প্রথম সভা গত মাসে ওয়াশিংটনে অনুষ্ঠিত হয়, যেখানে কয়েকটি দেশ গাজা পুনর্গঠনের জন্য তহবিল ও জনবল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে।’

ওই বৈঠকে ডোনাল্ড ট্রাম্প তার অবস্থান পুনর্ব্যক্ত করে বলেন, জাতিসংঘ তার লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে।

গত বছর হোয়াইট হাউসে ফিরে আসার পর থেকে, তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতো বেশ কয়েকটি প্রধান জাতিসংঘ সংস্থা থেকে সমর্থন প্রত্যাহার করেছেন।

এই বিভাগের সব খবর

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ বিদেশি সিগারেট জব্দ করেছে র‌্যাব-৭। এ সময় বেলাল হোসেন (৪০) নামে এক...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ইঙ্গিত দিয়েছেন। চলতি মাসের শুরুতে ফিফা বিশ্বকাপ থেকে ব্রাজিলের হতাশাজনক বিদায়ের পর আজ তিনি...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের অর্থায়নে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও গ্রাউসের যৌথ উদ্যোগে ২৩৬টি পরিবারের মাঝে নগদ অর্থ ও স্বাস্থ্য...

সর্বশেষ

চট্টগ্রামে ৯০ লাখ টাকার বিদেশি সিগারেট জব্দ, আটক ১

নগরীর সদরঘাট এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৯০ লাখ টাকা...

জাতীয় দলে আর দেখা যাবে না নেইমারকে

ব্রাজিলের সর্বকালের সর্বোচ্চ গোলদাতা নেইমার জুনিয়র আন্তর্জাতিক ফুটবল থেকে...

বান্দরবানে বন্যায় ক্ষতিগ্রস্ত ২৩৬ পরিবারকে সহায়তা

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের দুর্ভোগ লাঘবে স্টার্ট ফান্ডের...

প্রধানমন্ত্রীর ব্রিকস সম্মেলনে যোগদানের আমন্ত্রণ পর্যালোচনা করছে সরকার : খলিল

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান আজ বলেছেন, ভারতের পক্ষ থেকে...

গুলশান থেকে লতিফ সিদ্দিকী গ্রেপ্তার

মুক্তিযোদ্ধা ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সাবেক সদস্য আবদুল লতিফ...

চট্টগ্রামে আমদানি খাদ্যপণ্যে অতিরিক্ত ওজন শনাক্ত, ১৯ লাখ টাকা রাজস্ব আদায়

চট্টগ্রামে একটি আমদানিকৃত খাদ্যপণ্যের চালানে ঘোষণার তুলনায় অতিরিক্ত পণ্য...