শনিবার, ১৩ জুন ২০২৬

ফটিকছড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত

ফটিকছড়ি প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

ফটিকছড়িতে পৃথক ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি দোকান ভস্মীভূত হয়েছে। রবিবার রাতে কাঞ্চননগর তেমুহনী বাজারের উত্তর পাশে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ছাফা সওদাগরের তেল ও মুদির দোকানে আগুনের সূত্রপাত হয়। সিগারেটের আগুন থেকে আগুনের উৎপত্তি বলে ধারনা করা হচ্ছে । দোকানটিতে দাহ্য ও বিস্ফোরক সামগ্রী থাকায় অল্প সময়ের মধ্যেই আগুন দ্রুত আশপাশের দোকানে ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালালেও মালামাল রক্ষা করা সম্ভব হয়নি। পরে ফায়ার সার্ভিসের দু’টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

অগ্নিকাণ্ডে ছাফা সওদাগরের তেল ও মুদির দোকান, আইয়ুব সওদাগরের মুদির দোকান, আজিজুর রশিদ তালুকদার ফার্মেসি, জাহাঙ্গীর সওদাগরের কসমেটিকস দোকান, বাজার সমিতির অফিস, নেজাম সওদাগরের মিষ্টির দোকান, মিয়া সওদাগরের ও জাহিদ সওদাগরের সবজির দোকান পুরোপুরি ভস্মীভূত হয়েছে। এতে প্রায় ৮০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় পারভেজ নামের এক দোকান কর্মচারী আহত হয়েছেন। ফটিকছড়ি ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা নজরুল ইসলাম বলেন, খবর পাওয়ার পর দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে। এদিকে রবিবার রাতে গোপালঘাটা আনন্দ বাজারে ভয়াবহ আগুনে ২টি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে একটি রফিক সওদাগরের মুদির দোকান আরেকটি মইন উদ্দীন সওদাগরের চায়ের দোকান। হঠাৎ আগুন ছড়িয়ে পড়লে এলাকাবাসী চেষ্টা চালিয়ে আগুন নিযন্ত্রণে আনে। স্থানীয় বাসিন্দা শেখ মোহাম্মদ ইসমাইল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...