রবিবার, ২ আগস্ট ২০২৬

চট্টগ্রামে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রামের মুরাদপুরে বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারিতে ফ্রিজে তেলাপোকা, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণসহ অস্বাস্থ্যকর পরিবেশের খাদ্য উৎপাদনের অনিয়ম ধরা পড়েছে। এসবের দায়ে প্রতিষ্ঠানটিকে দেড় লাখ টাকা জরিমানা করা হয়েছে। পাঁচলাইশে ‘মিঠাই’ আউটলেটে অস্বাস্থ্যকর পরিবেশের কারণে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

আজ রোববার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুমা আক্তার কণার নেতৃত্বে ভ্রাম্যমান আদালতের এ অভিযান চালানো হয়।

অভিযানে মুরাদপুরের বারকোড সুইটস অ্যান্ড কনফেকশনারির কিচেনে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের প্রমাণ পাওয়া যায়। স্যাঁতস্যাঁতে ফ্লোর, ভাঙা ও নোংরা টাইলস, নষ্ট ফ্রিজে খাবার সংরক্ষণ, ফ্রিজের ভেতর তেলাপোকা ও ছারপোকার উপস্থিতি, বিড়ালের অবাধ চলাফেরা এবং খাদ্যকর্মীদের স্বাস্থ্যবিধি না মানার মতো অনিয়ম ধরা পড়ে।

এছাড়া ঘি পণ্যে নির্ধারিত নিয়ম অনুসরণ না করে অসম্পূর্ণ লেবেলিং এবং ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করার বিষয়টিও ধরা পড়ে। এসব অপরাধে নিরাপদ খাদ্য আইন, ২০১৩-এর ৩৮ ধারায় প্রতিষ্ঠানটিকে ১ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়, যা তাৎক্ষণিক আদায় করা হয়েছে।

অন্যদিকে, পাঁচলাইশে ‘মিঠাই’ আউটলেটে অস্বাস্থ্যকর পরিবেশে খেজুর মোড়কজাত, সংরক্ষণ ও বিক্রয় এবং খাদ্যপণ্যে অসম্পূর্ণ লেবেলিংয়ের দায়ে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ মেট্রো কার্যালয়ের কর্মকর্তা মো. ফারহান ইসলাম বলেন, দুই প্রতিষ্ঠানকে নানা অনিয়মের দায়ে ২ লাখ ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এই বিভাগের সব খবর

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার মেগা প্রকল্প হাতে নিয়েছে সরকার। তার আধুনিক ডিজাইন ও ফিজিবিলিটি স্টাডি কাজ দ্রুত গতিতে এগিয়ে...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও গর বলেছেন, বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা এবং সামগ্রিক অংশীদারিত্ব আরও জোরদার করা যুক্তরাষ্ট্রের অন্যতম অগ্রাধিকার। আজ...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে পাঁচ বছরের মধ্যে দেশের অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ...

সর্বশেষ

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলোকে ১০১ শয্যায় উন্নীত করা হবে : স্বাস্থ্য প্রতিমন্ত্রী

দেশের সব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ১০১ শয্যায় উন্নীত করার...

বাংলাদেশের সঙ্গে অর্থনৈতিক সহযোগিতা জোরদার করাই যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার : সার্জিও গর

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মার্কিন বিশেষ দূত রাষ্ট্রদূত সার্জিও...

সরকার-ব্যবসায়ীদের সমন্বিত প্রচেষ্টায় অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তন সম্ভব : প্রধানমন্ত্রী

সরকার ও ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করলে আগামী চার থেকে...

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনা জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে : আইনমন্ত্রী

আইন সংস্কার কমিশনের প্রস্তাবনাগুলো জুলাই সনদের আলোকেই বাস্তবায়ন হবে...

উখিয়ায় রোহিঙ্গা আশ্রয় শিবির পরিদর্শন করলেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত

মিয়ানমার থেকে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের বর্তমান পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনে কক্সবাজারে...

ম্যান-মেড ফাইবার পোশাক: বৈশ্বিক বাজারের ১২ শতাংশ দখল করতে পারে বাংলাদেশ

নীতিগত সংস্কার, দেশি-বিদেশি বিনিয়োগ বৃদ্ধি এবং শিল্পের সক্ষমতা উন্নয়ন...