বুধবার, ১১ নভেম্বর ২০২৬

যাকাতের অর্থে এতিমদের পাশে দাঁড়ান : কদম মোবারক মুসলিম এতিমখানার অনুষ্ঠানে আবু সুফিয়ান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

কদম মোবারক মুসলিম এতিমখানার নবনির্বাচিত পরিচালনা কমিটির অভিষেক ও ইফতার মাহফিল নগরীর একটি কনভেনশন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে ছিলেন চট্টগ্রাম–৯ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য আবু সুফিয়ান। নবগঠিত কমিটির পক্ষ থেকে তাঁকে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়। প্রধান অতিথি এতিমদের কল্যাণে সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, অত্র আসনের নির্বাচিত সংসদ সদস্য হিসেবে ভবিষ্যতে এতিমখানার যেকোনো প্রয়োজনে সার্বিক সহযোগিতা প্রদান করবেন। পবিত্র মাহে রমজান উপলক্ষে যাকাত তহবিল থেকে এতিমদের সহায়তায় ধনাঢ্য ব্যক্তিদের এগিয়ে আসারও আহ্বান জানান তিনি।

এতিমখানার নবনির্বাচিত পরিচালনা কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম মোর্শেদ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সদস্য এস এম সালাউদ্দিনের সঞ্চালনায় এবং কদম মোবারক মুসলিম এতিমখানার হেফজ বিভাগের প্রধান শিক্ষক হাফেজ মোহাম্মদ সেলিম উদ্দীনের পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন ভাইস প্রেসিডেন্ট মুজিবুল হক সিদ্দিকী, সাধারণ সম্পাদক ডা. পারভেজ ইকবাল শরীফ, ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাবেদ আবছার চৌধুরী, অধ্যক্ষ ড. মোহাম্মদ সানাউল্লাহ, ওয়াকিল আহমেদ সিকদার, অ্যাডভোকেট আখতার, নুরুল আলম, আজাদ উল্লাহ খান, এ এম এস ইসলামাবাদী (গাজী), এমদাদুল আজীজ চৌধুরী ও মোহাম্মদ শাহ আলম।

উপস্থিত ছিলেন মা ও শিশু হাসপাতালের সেক্রেটার্বি রেজাউল করিম আজাদ, মহানগর বিএনপির যুগ্ম সম্পাদক ইয়াসিন চৌধুরী লিটন, হারুন জামান, এ আর এম শামীম উদ্দীন চৌধুরী, আলাউদ্দিন আলী নূর, হুমায়ুন খান, অ্যাডভোকেট মাসুদুল আলম বাবলু, হাবীবুল্লাহ, নূর মোহাম্মদ, শুক্কুর আলম জুয়েল, আব্দুল আল মামুন, মো. আরমান, রায়হান আবরার কাউসার, সাংবাদিক মামুনুর রশীদ সেলিম, আখতার উদ্দিন রানা। শেষে হাফেজ মোহাম্মদ আমানুল্লাহ দেশ ও জাতির কল্যাণ কামনায় দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

এই বিভাগের সব খবর

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীর নিরাপদে স্বদেশ প্রত্যাবাসনে যুক্তরাজ্যসহ আন্তর্জাতিক সম্প্রদায়কে আরও কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান আহ্বান...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও পাচারের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ আসামির বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির অভিযোগে মো. হৃদয় আহম্মেদ ওরফে ‘বুলেট’ (২৫) নামের এক কিশোর গ্যাং নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত...

সর্বশেষ

রোহিঙ্গা প্রত্যাবাসন ও সুরক্ষায় কার্যকর উদ্যোগের আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে আশ্রয় নেওয়া জোরপূর্বক...

সাবেক মন্ত্রী জাবেদসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলার রায় ১৯ নভেম্বর

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবিএল) ২৫ কোটি টাকা আত্মসাৎ ও...

পিস্তল দেখিয়ে হুমকির ভিডিও, রাউজানের সেই ‘বুলেট’ নোয়াখালীতে ধরা

সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে অস্ত্র দেখিয়ে হুমকি দেওয়া ও চাঁদাবাজির...

এমিনে এরদোয়ানের সঙ্গে ডা. জুবাইদা রহমানের সাক্ষাৎ : নারীস্বাস্থ্য বিশেষজ্ঞ পাঠানোর আগ্রহ তুরস্কের

জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা, নারী ও শিশু স্বাস্থ্য সুরক্ষা,...

তারেক রহমান-এরদোয়ান বৈঠক : রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সমর্থন অব্যাহত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তর্জাতিক পরিসরে রোহিঙ্গা সংকটের স্থায়ী সমাধান...

রাঙামাটিতে ‘খেলনা পিস্তল’ দেখিয়ে ডাকাতি, গণপিটুনিতে নিহত ১

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙালহালিয়া ইউনিয়নের খেলনা পিস্তল দেখিয়ে ডাকাতির...