রবিবার, ১৪ জুন ২০২৬

ভারতে এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত, নিহত ৭

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ভারতের পূর্বাঞ্চলীয় ঝাড়খণ্ড রাজ্যে একটি চার্টার্ড এয়ার অ্যাম্বুলেন্স বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। মঙ্গলবার কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে মুম্বাই থেকে এএফপি এ খবর জানিয়েছে।

দেশটির বেসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা ডিরেক্টরেট জেনারেল অব সিভিল এভিয়েশন জানায়, ‘মেডিক্যাল ইভাকুয়েশন’ ফ্লাইট পরিচালনাকারী একটি বিচক্রাফট সি-৯০ উড়োজাহাজ সোমবার ঝাড়খণ্ডের কাসারিয়া এলাকায় বিধ্বস্ত হয়।

দুর্ঘটনার পর পরই উদ্ধার ও চিকিৎসা দল ঘটনাস্থলে পৌঁছায়। স্থানীয় গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দুর্ঘটনাস্থল দুর্গম বনাঞ্চলের ভেতরে হওয়ায় সেখানে পৌঁছানো কঠিন ছিল।

স্থানীয় প্রশাসনের কর্মকর্তা কীর্তিশ্রী জি সাংবাদিকদের বলেন, চিকিৎসক দল ঘটনাস্থলে গিয়ে সাতজনকেই মৃত ঘোষণা করে। নিহতদের মধ্যে দুজন ক্রু সদস্য রয়েছে।

ডিজিসিএ জানায়, রেডবার্ড এয়ারওয়েজ পরিচালিত উড়োজাহাজটি খারাপ আবহাওয়ার কারণে রুট পরিবর্তনের অনুমতি চেয়েছিল। উড্ডয়নের ২৩ মিনিট পর বিমানটির সঙ্গে রাডার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরোর একটি দল ইতোমধ্যে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এর আগে গত জানুয়ারিতে পশ্চিমাঞ্চলীয় মহারাষ্ট্র রাজ্যে বিমান দুর্ঘটনায় এক রাজনৈতিক নেতাসহ পাঁচজন নিহত হন। তাদের বহনকারী চার্টার্ড বিমানটি বারামতি শহরে অবতরণের সময় বিধ্বস্ত হয়।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...