শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী ইইউ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করতে অধীর আগ্রহে অপেক্ষা করছে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত মাইকেল মিলার।

আজ সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

রাষ্ট্রদূত এ আলোচনাকে ‘অত্যন্ত ফলপ্রসূ’ বলে অভিহিত করেন।

মিলার বলেন, ইইউ বাংলাদেশের সবচেয়ে নির্ভরযোগ্য অংশীদার হিসেবে রয়েছে। তিনি উল্লেখ করেন, ইইউ বাংলাদেশের সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার, সবচেয়ে বড় বিনিয়োগকারী এবং একটি প্রধান উন্নয়ন সহযোগী।

তিনি বলেন, নবনির্বাচিত সরকারের অত্যন্ত গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে আমি পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছি। আমাদের বৈঠক নিয়ে আমরা সন্তুষ্ট। ইইউ বাংলাদেশের সঙ্গে সম্পর্কের নতুন অধ্যায় শুরু করার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে।

মাইকেল মিলার জানান, আলোচনায় উন্নয়ন সহযোগিতা, মানবিক বিষয় এবং অভিবাসনসহ দ্বিপাক্ষিক সম্পৃক্ততার বিস্তৃত ক্ষেত্র অন্তর্ভুক্ত ছিল।

নতুন সরকারের সঙ্গে অগ্রাধিকারের বিষয়ে মিলার অন্তর্বর্তী সরকারের সময়ে শুরু হওয়া সংস্কারগুলো অব্যাহত রাখার গুরুত্বের ওপর জোর দেন।

তিনি বিচার বিভাগীয় সংস্কার এবং উন্নত অভিবাসন ব্যবস্থাপনার অগ্রগতির প্রতি বিশেষ আগ্রহ প্রকাশ করেন এবং এগুলোকে সহযোগিতার বিশেষ গুরুত্বপূর্ণ ক্ষেত্র হিসেবে বর্ণনা করেন।

তিনি বলেন, আমরা বাংলাদেশ-ইইউ সম্পর্কের সম্ভাবনাকে পুরোপুরি বাস্তবায়ন করতে চাই।

প্রস্তাবিত পার্টনারশিপ অ্যান্ড কোঅপারেশন এগ্রিমেন্ট (পিসিএ) প্রসঙ্গে রাষ্ট্রদূত বলেন, আলোচনাগুলো ধারাবাহিকভাবে এগিয়ে যাচ্ছে এবং চুক্তিটি প্রায় চূড়ান্ত হওয়ার পথে।

তিনি আশা প্রকাশ করেন, চুক্তিটি শিগগিরই স্বাক্ষরিত হতে পারে।

মিলার আরও বলেন, বৈঠকে মানবাধিকার, মতপ্রকাশের স্বাধীনতা এবং বাক-স্বাধীনতা সম্পর্কিত বিষয়গুলোও আলোচনা হয়েছে। তিনি উল্লেখ করেন, মৌলিক স্বাধীনতার প্রতি শ্রদ্ধা বাংলাদেশ-ইইউ সম্পর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছে।

এই বিভাগের সব খবর

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালী আন্তর্জাতিক নৌ চলাচলের জন্য খুলে দেওয়ার একটি পরিকল্পনা ওয়াশিংটনের কাছে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ পরিষদকেন্দ্রিক বিভিন্ন কর্মসূচির পাশাপাশি ১১টি দেশের রাষ্ট্র ও সরকার প্রধানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকসহ মোট ৩০টি...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক সফররত প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান বিন আবদুল্লাহ আল...

সর্বশেষ

৭ দিনের মধ্যে হরমুজ প্রণালী খুলে দেওয়ার প্রস্তাব ইরানের

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে সমঝোতা হলে...

প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফরে ১১ দ্বিপক্ষীয় বৈঠকসহ ৩০ কর্মসূচি অনুষ্ঠিত : মাহদী আমিন

প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফরে জাতিসংঘের সাধারণ...

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

বিশ্বের বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে সাইডলাইন বৈঠক করেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে অংশ নিতে নিউইয়র্ক...

একাত্তরের পরাজিত শক্তি এখনও দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত : মীর হেলাল

পার্বত্য চট্টগ্রাম ও ভূমি প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন...

নারীদের শিক্ষা, কর্মসংস্থান ও উদ্যোক্তা হিসেবে স্বাবলম্বী করে তুলতে হবে : মীর হেলাল

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর...