বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে কৃষকদের নিয়ে উত্তম কৃষি চর্চা সার্টিফিকেশন প্রশিক্ষণ

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় কাপ্তাইয়ে কৃষি মন্ত্রনালয়ের প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (PARTNER) কর্মসূচির আওতায় কৃষক ও উদ্যোক্তাদের নিয়ে দিনব্যাপী উত্তম কৃষি চর্চা (GAP) সার্টিফিকেশন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

আজ রোববার সকালে কাপ্তাই উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজনে কাপ্তাই হর্টিকালচার ট্রেনিং সেন্টারের হলরুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

প্রশিক্ষণ কর্মশালায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক মো. মনিরুজ্জামান, কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মো. আহসান হাবীব প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশিক্ষণ কর্মশালায় কর্মকর্তারা বলেন, নিরাপদ ও পুষ্টিসমৃদ্ধ খাদ্য উৎপাদনের জন্য রাসায়নিক সারের সুষম ব্যবহার, কীটনাশক প্রয়োগে নির্ধারিত অপেক্ষাকাল মেনে চলা, জৈব সার ও কম্পোস্ট ব্যবহারে গুরুত্ব দেওয়া এবং পরিচ্ছন্ন পরিবেশে ফসল সংগ্রহ ও সংরক্ষণ নিশ্চিত করা জরুরি। পাশাপাশি GAP পদ্ধতি অনুসরণ করলে ফসলের গুণগত মান বৃদ্ধি, উৎপাদন খরচ হ্রাস, বাজারে নিরাপদ খাদ্যের চাহিদা পূরণ এবং কৃষকদের আয় বৃদ্ধিতে ইতিবাচক প্রভাব পড়বে।

আয়োজকরা জানান, PARTNER কর্মসূচির মাধ্যমে কৃষকদের দক্ষতা উন্নয়ন, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরির লক্ষ্যে এ ধরনের প্রশিক্ষণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

কর্মশালায় ৬০ জন নারী-পুরুষ কৃষক ও উদ্যোক্তা অংশ নেন। প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারীদের মাঝে সনদ বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...