সোমবার, ১৫ জুন ২০২৬

ডোর টু ডোর ময়লা সংগ্রহে আর টাকা দিতে হবে না: মেয়র শাহাদাত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ‘ডোর টু ডোর’ ময়লা সংগ্রহের কার্যক্রমে নগরবাসীকে আগামী মার্চ মাস থেকে আর কোনো টাকা দিতে হবে না বলে ঘোষণা করেছেন মেয়র ডা. শাহাদাত হোসেন।

আজ রোববার (২২ ফেব্রুয়ারি) নগরীর হালিশহর এইচ ব্লকে একটি খেলার মাঠ ও ওয়াকওয়ে উদ্বোধনকালে তিনি এই গুরুত্বপূর্ণ ঘোষণা দেন।

মেয়র জানান, আগে বেসরকারি বা ঠিকাদারি ব্যবস্থায় ময়লা সংগ্রহের জন্য নাগরিকদের অতিরিক্ত টাকা দিতে হতো, যা নিয়ে অনেকের অভিযোগ ছিল এবং অনেকেই এই টাকা দিতে রাজি হতেন না। এখন থেকে সিটি করপোরেশনের নিজস্ব ব্যবস্থাপনায় ভর্তুকি দিয়ে এই কার্যক্রম পরিচালিত হবে। বর্তমান ভেন্ডারদের সাথে চসিকের নিজস্ব কর্মচারীদের সমন্বয় করে দেওয়া হবে। মেয়র নগরবাসীকে নিয়মিত ময়লা দেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, এর ফলে মশার উপদ্রব কমবে এবং পরিবেশও পরিষ্কার থাকবে।

অনুষ্ঠানে মেয়র আরও উল্লেখ করেন, দেশের সিটি করপোরেশনগুলোর মধ্যে চসিকই প্রথম হালিশহরে ময়লা থেকে বায়োগ্যাস উৎপাদনের উদ্যোগ নিয়েছে। বর্তমানে এটি ফিজিবিলিটি স্টাডির শেষ পর্যায়ে রয়েছে এবং সফল হলে বর্জ্যকে সম্পদে রূপান্তর করা সম্ভব হবে। চসিকের এই নতুন সিদ্ধান্তে এলাকাবাসীর মধ্যে স্বস্তি দেখা গেছে এবং সাধারণ মানুষের আর্থিক চাপ কমবে বলে তারা আশা প্রকাশ করেছেন। অনুষ্ঠানে স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাক’ এর গুম ও খুনের শিকার ভুক্তভোগী পরিবারের সদস্যরা। আজ রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনের অধিবেশন...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মো. ইস্তিনাব মাহি (২৩) নামে এক বাংলাদেশি শিক্ষার্থী নিহত হয়েছেন। স্থানীয় সময় শুক্রবার...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের ঝড়ো হাফ-সেঞ্চুরিতে রেকর্ড জয় দিয়ে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ দল। গ্রুপ-১ নিজেদের প্রথম ম্যাচে...

সর্বশেষ

প্রধানমন্ত্রীর সঙ্গে ‘মায়ের ডাক’ এর সদস্যদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন মানবাধিকার সংগঠন ‘মায়ের...

কানাডায় সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের শিক্ষার্থী নিহত

কানাডার নিউফাউন্ডল্যান্ড অ্যান্ড ল্যাব্রাডর প্রদেশের সেন্ট জনস শহরে এক...

নেদারল্যান্ডসকে হারিয়ে জয় দিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

প্রথমে বোলারদের দারুণ পারফরমেন্স এবং পরে ওপেনার জুয়াইরিয়া ফেরদৌসের...

কক্সবাজারে ১৯৭ কিলোমিটার পথ গাড়ি চালিয়ে বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন প্রধানমন্ত্রী

কক্সবাজারের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ব্যতিক্রমী এক সফর করলেন প্রধানমন্ত্রী...

চসিকের অভিযানে গুঁড়িয়ে দেওয়া হলো ২০০ অবৈধ দোকান

মহানগরীর সাগরিকা এলাকায় সড়ক ও ফুটপাত দখল করে গড়ে...

ইউএইতে গ্রেফতার বেনজীর, দ্রুত দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে : স্বরাষ্ট্রমন্ত্রী

দুর্নীতির মামলায় অভিযুক্ত পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদকে...