রবিবার, ১৪ জুন ২০২৬

বিশাল জয়ে সরকার গঠনের পথে বিএনপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় সংসদের দুই-তৃতীয়াংশ আসন নিয়ে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি জোট।

বৃহস্পতিবার( ১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত নির্বাচনের প্রাপ্ত ফলাফল অনুযায়ী, বিএনপি ২১৩টি আসনে জয়লাভ করেছে।অন্যদিকে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোট ইতিহাস সৃষ্টি করে শক্তিশালী বিরোধী দলের আসনের পথে রয়েছে।

এবারের নির্বাচনে ২৯৯ আসনের ভোটে ৬০টি নিবন্ধিত দলের মধ্যে ৫০টি দল অংশগ্রহণ করেছে। এতে দলীয় প্রার্থী ছিলেন ১ হাজার ৭৫৫ জন। স্বতন্ত্র ২৭৩ জন। মহিলা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সংখ্যা ৮৩ জন। এর মধ্যে দলীয় প্রার্থীর সংখ্যা ৬৩ জন। বাকি ২০ জন ছিলেন স্বতন্ত্র প্রার্থী। শেরপুর–৩ আসনে একজন বৈধ প্রার্থী মারা যাওয়ায় আসনটিতে পরবর্তীতে নতুন তফসিলের মাধ্যমে ভোটগ্রহণ সম্পন্ন করা হবে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঠাকুরগাঁও–১ আসনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কঙবাজার–১ আসনে সালাহউদ্দিন আহমদ, ঢাকা–১ আসনে খন্দকার আবু আশফাক, সিলেট–১ আসনে খন্দকার মুক্তাদীর, কিশোরগঞ্জ–৪ আসনে অ্যাডভোকেট ফজলুর রহমান, নেত্রকোনো–৪ আসনে লুৎফুজ্জামান বাবর, কিশোরগঞ্জ–৬ আসনে শরিফুল আলম, মোলভীবাজার–৩ আসনে নাছের রহমান, ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে জোনায়েদ সাকি, পটুয়াখালী–৪ আসনে এবিএম মোশারফ হোসেন, ঝিনাইদহ–১ আসনে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান, ফরিদপুর–২ আসনে শামা ওবায়েদ, ফরিদপুর–৪ আসনে শহীদুল ইসলাম বাবুল, মাগুরা–১ মনোয়ার হোসেন খান, মাগুরা–২ আসনে নিতায় রায়, সুনামগঞ্জ–১ কামরুজ্জামান কামরুল, সুনামগঞ্জ–২ নাসির উদ্দীন চৌধুরী, সুনামগঞ্জ–৩ আসনে কায়সর এম আহমেদ, সুনামগঞ্জ–৪ নুরুল ইসলাম নুরুল, সুনামগঞ্জ–৫ কলিম উদ্দিন মিলন, জামালপুর–১ এম রশিদুজ্জামান (মিল্লাত), জামালপুর–২ সুলতান মাহমুদ (বাবু), জামালপুর–৩ মোস্তাফিজুর রহমান (বাবুল), জামালপুর–৪ ফরিদুল কবীর তালুকদার (শামীম), জামালপুর–৫ শাহ্‌ মো. ওয়ারেছ আলী (মামুন), মানিকগঞ্জ–২ আসনে মঈনুল ইসলাম খান, মানিকগঞ্জ–৩ আসনে আফরোজা খানম রিতা, লক্ষ্মীপুর–১ শাহদাৎ হোসেন সেলিম, খুলনা–৩ আসনে রকিবুল ইসলাম বকুল, খুলনা–৪ আসনে আজিজুল বারী হেলাল। চাঁদপুর–১ আসনে এহসানুল হক মিলন, চাঁদপুর–২ আসনে জালাল উদ্দিন, চাঁদপুর–৩ আসনে ফরিদ আহমেদ মানিক, চাঁদপুর–৪ আসনে হারুনুর রশীদ, চাঁদপুর–৫ আসনে মমিনুল হক, যশোর–৩ আসনে অনিন্দ্য ইসলাম অমিত।

নড়াইল–১ আসনে বিশ্বাস জাহাঙ্গীর আলম, বরিশাল–৩ আসনে অ্যাডভোকেট জয়নাল আবেদন, ফেনী–১ আসনে রফিকুল আলম মজনু, ফেনী–২ আসনে জয়নাল আবেদিন, ফেনী–৩ আসনে আবদুল আউয়াল মিন্টু, রাজবাড়ী ২ আসনে হারুনুর রশীদ হারুণ, হবিগঞ্জ–১ আসনে ড. রেজা কিবরিয়া, হবিগঞ্জ–২ আসনে ডা. সাখাওয়াত হাসান জীবন, হবিগঞ্জ–৩ আসনে জি কে গৌউছ, হবিগঞ্জ–৪ আসনে সৈয়দ ফয়সল আহমদ চৌধুরী। ব্রাহ্মণবাড়িয়া–১ আসনে এম এ হান্নান, ব্রাহ্মণবাড়িয়া–৩ আসনে খালেদ হোসেন মাহবুব শ্যামল, ব্রাহ্মণবাড়িয়া–৪ আসনে মুশফিকুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া–৬ আসনে জুনায়েদ সাকি। ভোলা–৪ আসনে নুরুল ইসলাম নয়ন, ঝালকাঠি–১ আসনে রফিকুল ইসলাম, ঝালকাঠি–২ আসনে ইলেন ভুট্টো। পটুয়াখালী–৩ নুরুল হক নুরু, খাগড়াছড়ি– অজত ভূইয়া, বরিশাল–১ জহির উদ্দিন স্বপন, বরিশাল–২ সরফুদ্দিন আহমেদ সান্টু, বরিশাল–৩ জয়নুল আবেদিন, বরিশাল–৪ রাজীব আহসান। কুমিল্লা–১ ড. খন্দকার মোশাররফ হোসেন, কুমিল্লা–২ অধ্যক্ষ সেলিম ভুইয়া, কুমিল্লা–৩ শাহ মোয়াজ্জেম হোসেন কায়কোবাদ, কুমিল্লা–৬ মনিরুল হক চৌধুরী, কুমিল্লা–৮ জাকারিয়া তাহের সুমন, কুমিল্লা–৯ আবুল কালাম, কুমিল্লা–১০ মোবাশ্বের আলম ভুইয়া। নরসিংদী–১ আসনে খায়রুল কবীর খোকন, নরসিংদী–২ আসনে ড. আবদুল মঈন খান, নরসিংদী–৩ আসনে মনজুর এলাহী, নরসিংদী–৪ আসনে সরদার সাখাওয়াত হোসেন বকুল, নরসিংদী–৫ আসনে আশরাফ উদ্দিন বকুল। জামায়াত সাতক্ষীরা–১ আসনে অধ্যক্ষ ইজ্জ্বত উল্লাহ, সাতক্ষীরা–২ আসনে মাওলানা আবদুল খালেক, সাতক্ষীরা–৩ আসনে রবিউল বাসার, সাতক্ষীরা–৪ আসনে গাজী নজরুল ইসলাম, কুমিল্লা–৪ আসনে এনসিপির হাসানাত আব্দুল্লাহ, কুড়িগ্রাম–৪ মোস্তাফিজুর রহমানসহ অন্তত ৫১টি আসনে জয়লাভ করেছে। এছাড়াও বেশকয়েকটি আসনে জামায়াত–এনসিপি জোট এগিয়ে আছে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...