রবিবার, ১৪ জুন ২০২৬

নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’: বিএনপি

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দেশে ‘অবাধ ও সুষ্ঠু’ ভোট হচ্ছে এবং নির্বাচনে ধানের শীষের বিজয় ‘সুনিশ্চিত’ বলে মন্তব্য করেছেন বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির মুখপাত্র মাহদী আমিন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দুপুর সাড়ে ১২ টায় গুলশান ২ এ নির্বাচন পরিচালনা কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসে এ মন্তব্য করেন তিনি।

তিনি বলেন, জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার মাধ্যমে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনে ধানের শীষের বিজয়, অর্থাৎ বিএনপির বিজয় সুনিশ্চিত। এই নির্বাচনে দীর্ঘদিন পর যেহেতু গণমানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠিত হতে চলেছে, একে কেন্দ্র করে রয়েছে অনেক আবেগ, আকাঙ্ক্ষা এবং অনুভূতি।

বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন প্রতিদ্বন্দ্বী দলের বিরুদ্ধে নানা অভিযোগও তুলে ধরেন।

তিনি বলেন, পরাজয়ের আশঙ্কায় প্রতিপক্ষ রাজনৈতিক দল গতকাল রাত থেকে অনেক জায়গায় অনাকাঙ্ক্ষিত ও সহিংস বেশ কিছু ঘটনার জন্ম দিয়েছে, যা সচেতন জনগণ মিডিয়ার গোচরে এনেছেন এবং প্রতিহত করেছেন। সংগঠিত ঘটনাগুলো নির্বাচনি আচরণবিধির স্পষ্ট লঙ্ঘন।

তিনি বলেন, বিএনপির অবশ্যম্ভাবী বিজয়কে আঁচ করতে পেরে তাদের এই অপপ্রয়াস সফল হবে না, তার প্রমাণ হিসেবেই দেডশজুড়ে জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোটে অংশগ্রহণ করছেন। আমরা আশা করি, জনগণ দীর্ঘদিন পরে ফিরে পাওয়া ভোটাধিকারের সর্বোত্তম ব্যবহার করবে।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...