শনিবার, ১৩ জুন ২০২৬

রাঙ্গামাটিতে নির্বাচনের সকল প্রস্তুতি সম্পন্ন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে সকল ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।

জেলা প্রশাসক নাজমা আশরাফী আজ বুধবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ে সাংবাদিকদের নির্বাচনী প্রস্তুতি বিষয় নিয়ে বিস্তারিত ব্রিফ করেন।

জেলা প্রশাসক বলেন, পার্বত্য জেলা রাঙ্গামাটিতে ২১৩টি ভোটকেন্দ্রের ১৭০টি কেন্দ্র পাহাড়ের দুর্গম এলাকায় এবং হেলিসোর্টি কেন্দ্র রয়েছে ২০টি। ইতোমধ্যে বাংলাদেশ বিমান বাহিনীর সহযোগিতায় দুর্গম এলাকাগুলোতে হেলিকপ্টারের মাধ্যমে নির্বাচনী সরঞ্জামসহ দায়িত্বপালনকারী লোকবল পাঠানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে ভোট সেন্টারে সিসিটিভি ক্যামেরাসহ স্থাপনসহ কেন্দ্রগুলো সংস্কার করা হচ্ছে।

নির্বাচন কমিশনের নির্দেশনা মোতাবেক ভোট কেন্দ্রের জন্য ১০জন ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করবেন। ভোটের দিন সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং প্রয়োজনীয় সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য কাজ করছে বলে জানান জেলা প্রশাসক।

জাতীয় সংসদ নির্বাচনের আইনশৃঙ্খলা  প্রস্তুতি নিয়ে রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব বলেন, রাঙ্গামাটি সংসদীয় আসনের নির্বাচন শান্তিপূর্ণভাবে সম্পন্ন করাসহ জেলা উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, আনসার এবং র‌্যাব কাজ করছে। জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে জেলা-উপজেলায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।
গুরুত্বপূর্ণ পয়েন্টে বিজিবি, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। তিনি বলেন, যে কোনো ধরনের পরিস্থিতি মোকাবেলায় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা প্রস্তুত রয়েছে।

রাঙ্গামাটি ২৯৯ নম্বর সংসদীয় আসনে মোট প্রতিদ্বন্দ্বী প্রার্থী ৭ জন। এর মধ্যে রয়েছেন বিএনপি প্রার্থী অ্যাড. দীপেন দেওয়ান (ধানের শীষ), বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রার্থী জুঁই চাকমা (কোদাল), জাতীয় পার্টির প্রার্থী অশোক তালুকদার (লাঙ্গল), গণ অধিকার পরিষদ প্রার্থী এম এ আবুল বাশার (ট্রাক), স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমা (ফুটবল), ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রার্থী মো. জসিম উদ্দিন (হাতপাখা), ১১দলীয় জোট মনোনীত প্রার্থী বাংলাদেশ খেলাফত মজলিসের মোহাম্মদ আবু বকর ছিদ্দিক।

রাঙ্গামাটি সংসদীয় আসন ২টি পৌরসভা ও ১০ উপজেলার ৫০টি ইউনিয়ন নিয়ে গঠিত। জেলায় মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৯ হাজার ২৬৭ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৬৩ হাজার ৪১০ এবং নারী ২ লাখ ৪৫ হাজার ৮৫৫ জন। এছাড়া হিজড়া ভোটার আছেন ২ জন।

এই বিভাগের সব খবর

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশের আসনে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন ২৬ইং বৃহস্পতিবার উপজেলা...

সর্বশেষ

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি...

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার

ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে চট্টগ্রাম ফিরেই ডিবি পরিচয়ে...