রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্বকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন

নিজস্ব প্রতিনিধি, রাঙামাটি
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্বকরণের উদ্দেশ্যে রাঙামাটিতে ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০২ ফেব্রুয়ারী) রাঙামাটি সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ইসলামী ফাউন্ডেশন রাঙামাটির জেলার উপ-পরিচালক মুহাম্মদ ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্ব এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুহুল আমিন। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ (সদর সার্কেল) মো. তারেক সেকান্দার,  রাঙামাটি প্রেস কøাবের সভাপতি আনোয়ার আল হক। ইসলামী ফাউন্ডেশন রাঙামাটির জেলার ফিল্ড সুপারভাইজার মো. পেয়ার আহমদ’র সঞ্চালনায় অনুষ্ঠানে আলোচক ছিলেন, লংগদু উপজেলার বায়তুশ শরফ কমপ্লেক্স’র সুপার হাফেজ ফেরকান আহমেদ, রাঙামাটি কালেক্টরেট জামে মসজিদের খতিব মাওলানা আবুল হাশেম, তবলছড়ি কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুহাম্মদ শরীয়ত উল্লাহ, আল আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নুরুল আলম ছিদ্দিকী। অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলওয়াত করেন, রাঙামাটি ইসলামপুর জামে মসজিদের ইমাম মাওলানা মো. মেহেদি হাসান। হাম-নাত পরিবেশন করেন, কাউখালী উপজেলার পূর্ব নাইল্যাছড়ি জামে মসজিদের ইমাম মো. শহিদুল ইাসলাম। অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত করেন, ইসলামী ফাউন্ডেশন রাঙামাটির জেলার ফিল্ড সুপারভাইজার আবু বকর।  সম্মেলনে আগত অতিথিরা গণভোটের প্রচার ও ভোটার উদ্ধুদ্বকরণের উপর আলোকপাত করেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...