শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬

রামগড়ে অবৈধ ইটভাটায় অভিযান, ২ লাখ টাকা জরিমানা

শ্যামল রুদ্র ,রামগড়
- Advertisement -
Single page 1st Paragraph

খাগড়াছড়ির রামগড় পৌরসভার ফেনীরকুল এলাকায় অবৈধভাবে পরিচালিত একটি ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযান চালিয়ে দুই লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর। সোমবার ২৬, জানুয়ারি দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন। অভিযানের সময় ফায়ার সার্ভিসের সহায়তায় ইটভাটার আগুনে পানি ছিটিয়ে ইট পোড়ানোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

ভ্রাম্যমাণ আদালত সূত্র জানায়, রামগড় পৌর এলাকার ফেনীরকুলে অবস্থিত মেসার্স হাজেরা ব্রিকস পৌর এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও পরিচালনা করছিল। এ অপরাধে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন-এর ৮(১)(খ) ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় একই আইনের ১৮(১) ধারায় দুই লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ইট প্রস্তুত কার্যক্রম বন্ধ ঘোষণা করা হয়। এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী শামীম বলেন, “পৌর এলাকায় অবৈধভাবে ইটভাটা স্থাপন ও ইট প্রস্তুত করার দায়ে ফায়ার সার্ভিসের সহায়তায় প্রস্তুতকৃত ইট ধ্বংস করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে। পরিবেশ সুরক্ষা ও জনস্বার্থে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”

এই বিভাগের সব খবর

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার সরকারি ও বেসরকারি খাতের বিনিয়োগকারীদের জ্বালানি ও সংশ্লিষ্ট খাতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন সিটি মেয়র ডা. শাহাদাত...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের ঢাকা থেকে চট্টগ্রাম অভিমুখী লংমার্চের উদ্বোধনী সমাবেশ। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৭টায় শুরু হওয়া এ...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, পড়াশোনার সময় স্কুলের বড় ও ছোট মাঠে খেলাধুলা এবং নিয়মিত অ্যাসেম্বলিতে...

সর্বশেষ

কানাডার বিনিয়োগকারীদের জ্বালানি খাতে বিনিয়োগের আহ্বান মেয়রের

চট্টগ্রামকে আধুনিক, পরিবেশবান্ধব ও বিনিয়োগবান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কানাডার...

১১ দলীয় জোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ শুরু

রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে শুরু হয়েছে ১১ দলীয় ঐক্যের...

অ্যালামনাই ক্লাব স্কুলজীবনের বন্ধন দৃঢ় করে : খসরু

নিজের শিক্ষাজীবনের স্মৃতিচারণ করে অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির...

আন্তঃবিভাগীয় অনূর্ধ্ব-১৬ বালিকা ফুটবল প্রতিযোগিতার বর্ণাঢ্য উদ্বোধন

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী...

ইসলামী ব্যাংকে এস আলমের ৮১.৯২ শতাংশ শেয়ার অবরুদ্ধের নির্দেশ

এস আলম গ্রুপের বিরুদ্ধে ২৪ প্রতিষ্ঠানের মাধ্যমে ইসলামী ব্যাংকের...

চট্টগ্রামে বিশুদ্ধ পানির সংকট নিরসনে নতুন মডেলে কাজ শুরু : অর্থমন্ত্রী

অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন,...