বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গামাটিতে নির্বাচন উপলক্ষে বিজিবি’র নিরাপত্তা সমন্বয়সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

জেলায় আজ আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু, শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী ও বেসামরিক প্রশাসনের সমন্বয়ে মতবিনিময় ও নিরাপত্তা সভা করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ মঙ্গলবার সকালে বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোন সদরে মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় মারিশ্যা জোনের উপ-অধিনায়ক মেজর এম. শাহিনুর রহমান, মেডিকেল অফিসার ক্যাপ্টেন অতিম কুমার সাহা ও সহকারী পরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান, বিজিবিএমএস নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ সালমান, উপজেলা নির্বাচন কর্মকর্তা চৈতালি চাকমা, বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছির উদ্দীন মজুমদার, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তানজিম হাসান প্রমুখ।

সভায় নির্বাচনকালীন যেকোন ধরনের সহিংসতা, নাশকতা, গুজব বা বিশৃঙ্খল পরিস্থিতি প্রতিরোধে বেসামরিক প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একসাথে কাজ করার আহবান জানানো হয়।

সভায় মারিশ্যা জোন (২৭ বিজিবি) কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদের জোন কমান্ডার বলেন, এ অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও উন্নয়নের স্বার্থে আমরা কাজ করে যাচ্ছি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সবসময় দেশের সার্বভৌমত, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ ও অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায় পেশাদারিত্ব ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করে আসছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে বিজিবি সর্বোচ্চ সতর্কতা ও প্রস্তুতির সঙ্গে দায়িত্ব পালনে প্রতিশ্রুতিবদ্ধ।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...