বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে সন্দ্বীপে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

 বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬ সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে আয়োজনের লক্ষ্যে সন্দ্বীপ উপজেলায় ভোটগ্রহণ কর্মকর্তাদের প্রশিক্ষণ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি তার বক্তব্যে বলেন -দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন শুধু ক্ষমতা বা চেয়ার পরিবর্তনের নির্বাচন নয়, এটি হবে নতুন বাংলাদেশের একটি রুপরেখা বা বাংলাদেশের ক্ষত সাড়ানোর একটি উদ্যোগ বাংলাদেশের কাঠামো পরিবর্তনের একটি উদ্যোগ যে কাঠামো নিজস্ব সিস্টেমে পরিচালিত হবে।

রোববার (২৬ জানুয়ারি ২০২৬) কবি আবুল হাকিম পাবলিক অডিটোরিয়ামে আয়োজিত এ সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম এবং রিটার্নিং অফিসার, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট–২০২৬, চট্টগ্রাম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ নাজির আহমদ খান পুলিশ সুপার, চট্টগ্রাম, জনাব গোলাম মহিউদ্দিন হাসান উপ-পরিচালক, স্থানীয় সরকার মন্ত্রনালয়, চট্টগ্রাম ,সৈয়দ মাহবুবুল হক অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, চট্টগ্রাম, মোহাম্মদ বশির আহমেদ সিনিয়র জেলা নির্বাচন অফিসার, চট্টগ্রাম, ও আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। সভায় সভাপতিত্ব করেন সন্দ্বীপ উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মং চিং নু মারমা।

এতে উপজেলার বিভিন্ন কেন্দ্রের প্রিজাইডিং অফিসার ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় ভোটগ্রহণের আইনগত দিক, দায়িত্ব বণ্টন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, নিরাপত্তা নিশ্চিতকরণ, ব্যালট ও ইভিএম পরিচালনা এবং নির্বাচনকালীন সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। প্রধান অতিথি তাঁর বক্তব্যে আরো বলেন, “ভোটগ্রহণ কর্মকর্তাদের দক্ষতা, নিরপেক্ষতা ও পেশাদারিত্বের ওপরই একটি গ্রহণযোগ্য নির্বাচন অনেকাংশে নির্ভর করে। দায়িত্ব পালনে কোনো ধরনের গাফিলতি গ্রহণযোগ্য হবে না।” সভা শেষে ভোটগ্রহণ কর্মকর্তাদের বিভিন্ন প্রশ্নের উত্তর প্রদান করা হয় এবং নির্বাচন পরিচালনায় প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।

এই বিভাগের সব খবর

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বাংলাদেশকে এমন এক বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন, যারা গণতন্ত্র ও আইনের শাসনের...

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার

জেলার বিভিন্ন থানায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা...

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে আজ সচিবালয়ে...

সর্বশেষ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে...

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার

জেলার বিভিন্ন থানায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে...

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো...

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির ধারা ধরে রাখতে চান বাংলাদেশ...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে ভুয়া বাই-মুরাবাহা...