সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু সাংবাদিক মার্ক টালি আর নেই

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

১৯৭১ সালের মুক্তিযুদ্ধে বাংলাদেশের অকৃত্রিম বন্ধু বিবিসির বিখ্যাত সাংবাদিক মার্ক টালি আর নেই। রবিবার (২৫ জানুয়ারি) ভারতের নয়াদিল্লির একটি হাসপাতালে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৯০ বছর।

বাংলাদেশের মুক্তিযুদ্ধে মার্ক টালি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অবিস্মরণীয় ভূমিকা পালন করেছিলেন। যুদ্ধের পুরো সময়জুড়ে মার্ক টালি বিবিসির দিল্লি ব্যুরো প্রধান হিসেবে দায়িত্বরত ছিলেন। অবরুদ্ধ বাংলাদেশে পাকিস্তানি বাহিনীর বর্বরতা এবং নৃশংসতার খবর তিনি সারা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছিলেন। তখন আকাশবাণী ও বিবিসির খবর ছিল মুক্তিকামী মানুষের প্রধান ভরসা। বাংলাদেশ সরকার তাকে ‘মুক্তিযুদ্ধ মৈত্রী সম্মাননা’য় ভূষিত করে।

দীর্ঘ কয়েক দশক ধরে বিশ্বজুড়ে বিবিসির শ্রোতাদের কাছে যিনি ছিলেন ‘ভারতের কণ্ঠস্বর’। বিবিসির হয়ে কয়েক দশক ধরে ভারত ও দক্ষিণ এশিয়ার যুদ্ধ, দুর্ভিক্ষ, দাঙ্গা এবং রাজনৈতিক হত্যাকাণ্ডের সংবাদ অত্যন্ত বিশ্বস্ততার সঙ্গে তুলে ধরেছেন তিনি।

বিবিসি নিউজ ও কারেন্ট অ্যাফেয়ার্সের অন্তর্বর্তীকালীন সিইও জনাথন মুনরো এক বিবৃতিতে বলেন, স্যার মার্ক টালির প্রয়াণে আমরা গভীরভাবে শোকাহত। তিনি ভারতকে বিশ্বের কাছে উন্মুক্ত করেছিলেন এবং দেশটির প্রাণচাঞ্চল্য ও বৈচিত্র্যকে বিশ্ববাসীর কাছে তুলে ধরেছিলেন।

১৯৩৫ সালে তৎকালীন ব্রিটিশ ভারতের কলকাতায় জন্ম নেওয়া মার্ক টালি জীবনের তিন-চতুর্থাংশ সময়ই কাটিয়েছেন ভারতে। যদিও ৯ বছর বয়সে শিক্ষার উদ্দেশ্যে তিনি যুক্তরাজ্যে যান এবং কেমব্রিজে ইতিহাস ও ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেন। যাজক হওয়ার ইচ্ছা থাকলেও শেষ পর্যন্ত ১৯৬৫ সালে প্রশাসনিক সহকারী হিসেবে ভারতের দিল্লিতে বিবিসির কার্যালয়ে যোগ দেন তিনি। দ্রুতই তিনি একজন দক্ষ প্রতিবেদক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। হিন্দিতে অনর্গল কথা বলতে পারার বিরল দক্ষতার কারণে ভারতীয়দের কাছে তিনি ‘টালি সাহেব’ নামে পরিচিত ও সমাদৃত ছিলেন।

১৯৭৫ সালে তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী জরুরি অবস্থা জারি করলে মার্ক টালিকে মাত্র ২৪ ঘণ্টার নোটিশে ভারত থেকে বহিষ্কার করা হয়। তবে ১৮ মাস পর তিনি আবারও ফিরে আসেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়াও ভোপাল গ্যাস ট্র্যাজেডি, স্বর্ণমন্দিরে সেনা অভিযান এবং শ্রীলঙ্কার গৃহযুদ্ধের মতো বড় বড় ঘটনাগুলো কাভার করেছেন।

১৯৯২ সালে অযোধ্যায় বাবরি মসজিদ ধ্বংসের সময় চরম হিন্দুত্ববাদীদের তোপের মুখে পড়েছিলেন তিনি। সে সময় উগ্র জনতা তাকে একটি ঘরে আটকে রেখেছিল এবং ‘মার্ক টালির মৃত্যু চাই’ বলে স্লোগান দিয়েছিল। পরে স্থানীয় কর্মকর্তাদের সহায়তায় তিনি রক্ষা পান। এই ঘটনাকে তিনি ভারতের ধর্মনিরপেক্ষতার জন্য বড় আঘাত হিসেবে অভিহিত করেছিলেন।

সাংবাদিকতার পাশাপাশি মার্ক টালি ভারতের দারিদ্র্য ও ধর্মতাত্ত্বিক বিষয়গুলো নিয়ে বিস্তর কাজ করেছেন। বিবিসির করপোরেট সংস্কৃতির সমালোচনা করে ১৯৯৪ সালে তিনি প্রতিষ্ঠানটি থেকে পদত্যাগ করেন, যদিও পরে রেডিও ফোর-এর মাধ্যমে আবারও বিবিসির সঙ্গে যুক্ত হন।

সাংবাদিকতায় অবদানের জন্য ভারত সরকার তাকে ‘পদ্মশ্রী’ ও ‘পদ্মভূষণ’ সম্মানে ভূষিত করে। ২০০২ সালে ব্রিটেন তাকে দেয় ‘নাইটহুড’ উপাধি। তিনি ভারতের ‘ওভারসিজ সিটিজেনশিপ’ গ্রহণ করেছিলেন এবং নিজেকে ভারত ও ব্রিটেন উভয় দেশের নাগরিক হিসেবে পরিচয় দিতে গর্ববোধ করতেন। শেষ বয়সে তিনি দিল্লিতে তার সঙ্গী গিলিয়ান রাইটের সঙ্গে সাধারণ জীবনযাপন করতেন এবং ভারতের ওপর অসংখ্য বই লিখেছেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...