শনিবার, ১৩ জুন ২০২৬

হাটহাজারীতে জেটিবি ফাউন্ডেশনের উদ্যোগে দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হাটহাজারী উপজেলার ১নং ফরহাদাবাদ ইউনিয়নের (৯নং ওয়ার্ডের) জমশের তালুকদার বাড়িতে জেটিবি ফাউন্ডেশনের উদ্যোগে গ্রামাঞ্চলের অসহায় ও হতদরিদ্র মানুষের জন্য দিনব্যাপী বিনামূল্যে চিকিৎসা সেবা ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। জেটিবি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান রোটারিয়ান মোহাম্মদ দিদারুল আলমের আর্থিক সহযোগিতায় সার্বিক উদ্যোগ ও ব্যবস্থাপনায় আয়োজিত এই চিকিৎসা ক্যাম্পে চট্টগ্রাম লায়ন্স আই চ্যারিটেবল হাসপাতাল–এর অভিজ্ঞ চিকিৎসকদের একটি বড় টিম চক্ষু ও সাধারণ স্বাস্থ্যসেবা প্রদান করেন।
চিকিৎসা ক্যাম্পে (ফ্রী) বিনামূল্যে বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ, চক্ষু পরীক্ষা, ঔষধ ও চোখের ড্রপ বিতরণ, চশমা বিতরণসহ চোখের ছানি অপারেশনের ব্যবস্থা করা হয়। এছাড়াও জনতা ডায়াগনস্টিক সেন্টার –এর সহযোগিতায় ডায়াবেটিস পরীক্ষা এবং মেডিসিন ও নিউরো মেডিসিন সেবা প্রদান করেন চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের নিউরোলজি বিশেষজ্ঞ ডা. রায়হান আহমদ (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, এফসিপিএস, পিজিটি-মেডিসিন)।
জেনিথ হেলথ কেয়ার (প্রবর্তক মোড়), চট্টগ্রাম–এর সহযোগিতায় হৃদরোগ বিশেষজ্ঞ ডা. মোঃ মোফাজ্জল হক রায়হান (এমবিবিএস, বিসিএস-স্বাস্থ্য, এমডি-কার্ডিওলজি) স্বাস্থ্যসেবা প্রদান করেন।এছাড়া কাটিরহাট পপুলার ডায়াগনস্টিক সেন্টার –এর সহযোগিতায় প্রায় ৬০০ জন রোগীর রক্তের গ্রুপ নির্ণয় ও রক্তচাপ পরীক্ষা করা হয়।দিনব্যাপী এই চিকিৎসা ক্যাম্পে প্রায় ৮০০ জন রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেন, যার মধ্যে ১২৩ জন রোগীর চোখের ছানি অপারেশনের জন্য লেন্স স্থাপনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
চিকিৎসা ক্যাম্প পরিদর্শন করেন জেটিবি ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা এডিশনাল এসপি ফরহাদ আহমেদ (ডিসিপ্লিন), চট্টগ্রাম মহানগর পুলিশ। এছাড়া উপস্থিত ছিলেন সংগঠনের জেনারেল সেক্রেটারি প্রফেসর শমশের আহমেদ মুন্না, ফিন্যান্স সেক্রেটারি জনাব খোরশেদুল আলম, সংগঠনে নেতৃবৃন্দ ইসমাইল হোসেন লাবু, ইমতিয়াজ, শহিদুল, মোস্তফা, রায়হান, শাকিল, আলফি, রকিব, মুবিন, হাফেজ মুমিন, হাফেজ মুনতাসীর, মুর্তজা, রিদয়, রাফি,রাফসান, এছাড়া ১নং ফরহাদাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদাত ওসমান, ৯নং ওয়ার্ডের বর্তমান মেম্বার ও প্যানেল চেয়ারম্যান শফিউল আজম বাবু, বর্তমান মহিলা মেম্বার ও প্যানেল চেয়ারম্যান, ছেনোয়ারা বেগম। সমবায় অধিদপ্তর চট্টগ্রাম বিভাগীয় পরিচালক মো: ইয়াছিন মিয়া, সাবেক মেম্বার আলহাজ্ব নাছির উদ্দিন সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সারাদিন শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধ পরিবেশে চিকিৎসা কার্যক্রম পরিচালিত হয়। পাশাপাশি আগত রোগী ও স্বেচ্ছাসেবকদের জন্য দুপুরের খাবারের ব্যবস্থাও করা হয়। এ ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে আয়োজকরা জানান।

এই বিভাগের সব খবর

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই যতক্ষণ আমাদের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত এই দেশ এবং এই দেশের মানুষের জন্য কাজ করে...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে যান। তার পাশের আসনে বসেছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে। গাড়িতে আরও ছিলেন তারেক রহমানের...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে রাঙ্গুনিয়ায় র‍্যালি, মানববন্ধন ও স্মারকলিপি প্রদান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গত ১১ জুন ২৬ইং বৃহস্পতিবার উপজেলা...

সর্বশেষ

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...

নানা আয়োজনে সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব “ফ্রাইডে ফর হেলথ” এর বর্ষপূর্তি উদযাপন

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বাস্থ্য ক্লাব " ফ্রাইডে ফর হেলথ" এর...

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখনন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের স্মৃতি...

ক্রিকেটার নাঈমকে মারধরের ঘটনায় এসআইসহ তিনজন প্রত্যাহার

ঢাকা থেকে প্রিমিয়ার লিগ খেলে চট্টগ্রাম ফিরেই ডিবি পরিচয়ে...