সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেলেন এলডিপি প্রার্থী এয়াকুব আলী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

হাইকোর্টের রায়ে প্রার্থীতা ফিরে পাওয়ার পর চট্টগ্রাম-১২ (পটিয়া) সংসদীয় আসনে এলডিপির প্রার্থী শিল্পপতি এম এয়াকুব আলীর হাতে দলীয় প্রতীক ‘ছাতা’ তুলে দিলেন চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা।

শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউসে আনুষ্ঠানিকভাবে এ প্রতীক বরাদ্দ দেওয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বশির আহমেদ, স্থানীয় সরকারের উপ-পরিচালক গোলাম মাঈন উদ্দিন হাসান, চট্টগ্রাম দক্ষিণ জেলা এলডিপির সাংগঠনিক সম্পাদক ও পটিয়া উপজেলা সভাপতি মুহাম্মদ মনছুর আলম এবং গনতান্ত্রিক যুবদলের সদস্য সচিব আবদুল কুদ্দুস চৌধুরীসহ দলীয় নেতাকর্মীরা।

এর আগে বৃহস্পতিবার মহামান্য হাইকোর্টের বিচারপতি রাজিক-আল-জলিল ও বিচারপতি মো. আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত দ্বৈত বেঞ্চ এম এয়াকুব আলীর মনোনয়ন বৈধ ঘোষণা করেন। একই সঙ্গে নির্বাচন কমিশন ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে দ্রুত প্রতীক বরাদ্দের নির্দেশ দেন আদালত। ফলে তার নির্বাচনী প্রচারণায় আর কোনো আইনগত বাধা রইলো না।

প্রতীক বরাদ্দ পাওয়ার পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় এম এয়াকুব আলী বলেন, সর্বপ্রথম মহান আল্লাহ তায়ালার দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। এই ন্যায়বিচারের জন্য আমি কৃতজ্ঞ। এলডিপির প্রেসিডেন্ট বীর মুক্তিযোদ্ধা ড. কর্নেল অলি আহমদ বীর বিক্রমসহ দলের সকল নেতাকর্মী এবং পটিয়াবাসীর প্রতি আন্তরিক ধন্যবাদ জানাই।

তিনি আরও বলেন, আজকে প্রতীক পেলাম। আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ছাতা প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করলে পটিয়াকে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত আধুনিক একটি জনপদ হিসেবে গড়ে তুলতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করবো।

এ বিষয়ে এম এয়াকুব আলীর আইনজীবী অ্যাডভোকেট আবদুল মোমেন চৌধুরী রিফাত বলেন, মহামান্য হাইকোর্ট ডিভিশন তার মনোনয়ন বৈধ ঘোষণা করেছেন এবং নির্বাচন কমিশনকে দ্রুত প্রতীক বরাদ্দের নির্দেশ দিয়েছেন। এখন তিনি পূর্ণাঙ্গভাবে নির্বাচনী প্রচারণায় অংশ নিতে পারবেন।

উল্লেখ্য, এর আগে বাংলাদেশ ব্যাংকের সিআইবি রিপোর্টের অজুহাতে তার মনোনয়ন বাতিল করা হয়। যদিও ওই বিষয়ে হাইকোর্টের স্থগিতাদেশ থাকলেও নির্বাচন কমিশন তার আপিল নামঞ্জুর করে। পরে দীর্ঘ আইনি লড়াই শেষে মনোনয়নের বৈধতা ফিরে পান তিনি।

স্থানীয় রাজনৈতিক পর্যেবক্ষকদের মতে, হাইকোর্টের এই রায়ের মধ্য দিয়ে চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনের নির্বাচনী মাঠে নতুন মাত্রা যোগ হয়েছে। প্রতীক বরাদ্দের পর থেকেই এম এয়াকুব আলী পূর্ণোদ্যমে মাঠে নামবেন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...