বুধবার, ২৮ অক্টোবর ২০২৬

লামায় এপেক্স ক্লাব’র শীত কম্বল পেলো শীতার্তরা

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলার দুস্থ শীতার্ত ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে শীত কম্বল বিতরণ করা হয়েছে। আন্তর্জাতিক সেবা মূলক সংগঠন এপেক্স বাংলাদেশ’র এলজি. পিএনপি এপে. রিজওয়ান শাহিদী ও এপেক্স বাংলাদেশের সদ্য অতীত জাতীয় সেবা পরিচালক এপে. নুরুল আমিন চৌধুরী আরমানের আর্থিক সহায়তায় এ কম্বল বিতরণ করা হয়।

এপেক্স ক্লাব অব লামা’র আয়োজনে এ কর্মসূচিতে ৮০জন দু:স্থ শীতার্ত নারী-পুরুষ ও মাদ্রাসা শিক্ষার্থীকে দেওয়া হয় কম্বল। বুধবার (২১ জানুয়ারি) বেলা ১১টার দিকে লামা রিপোর্টার্স ক্লাব হলরুমে কম্বল বিতরণ উদ্ভোধন করেন, লামা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মদ কামালুদ্দিন। এপেক্স ক্লাব অব লামা’র ভাইস প্রেসিডেন্ট এপে. বেলাল আহমদের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে রিপোর্টার্স ক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ করিম, দৈনিক আমার দেশ প্রতিনিধি মো. নুরুল করিম আরমান ও এপেক্স ক্লাব অব লামার প্রেসিডেন্ট ও মানবজমিন উপজেলা প্রতিনিধি এপে. মোঃ তৈয়ব আলী বিশেষ অতিথি ছিলেন। এ সময় উপস্থিত ছিলেন- দৈনিক সংগ্রাম প্রতিনিধি মো. শাহনেওয়াজ, রিপোর্টার্স ইউনিটি’র সাধারণ সম্পাদক মোঃ নূরুল আমিন, দৈনিক ডেসটিনি প্রতিনিধি আনোয়ার হোসেন ও সাংবাদিক শফিকুল ইসলাম প্রমুখ।

কম্বল বিতরণ উদ্বোধনের সময় সাংবাদিক মুহাম্মদ কামালুদ্দিন বলেন, দূর্গম পাহাড়ি এলাকায় কনকনে শীতে গ্রামাঞ্চলের দরিদ্র মানুষগুলো চরম কষ্টে দিন কাটাচ্ছেন। শীতের এই সময়ে সুবিধাবঞ্চিত শিশু শিক্ষার্থী, ছিন্নমূল ও গৃহহীন অনেক অসহায় মানুষের পর্যাপ্ত শীতবস্ত্র নেই। শীতে মানুষ অনেক কষ্ট করছে। এপেক্স বাংলাদেশ এর পক্ষ থেকে মানুষজনকে কম্বল বিতরণ করায় কিছুটা হলেও শীতের কষ্ট দূর হবে।

এই বিভাগের সব খবর

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি। তিনি বাংলাদেশকে এমন এক বন্ধু রাষ্ট্র হিসেবে অভিহিত করেছেন, যারা গণতন্ত্র ও আইনের শাসনের...

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার

জেলার বিভিন্ন থানায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। উদ্ধারকৃত ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম জেলা...

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো নির্মাণের প্রস্তাব দিয়েছেন খাদ্যমন্ত্রী আফরোজা খানম এমপি। বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিনের সঙ্গে আজ সচিবালয়ে...

সর্বশেষ

গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বের প্রশংসা করেছেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে...

চট্টগ্রামে হারিয়ে যাওয়া ১০৭টি মোবাইল ফোন উদ্ধার

জেলার বিভিন্ন থানায় হারানো ১০৭টি মোবাইল ফোন উদ্ধার করেছে...

পায়রা বন্দরে গমের সাইলো নির্মাণে রাশিয়ার কাছে খাদ্যমন্ত্রীর প্রস্তাব

পটুয়াখালীর পায়রা সমুদ্রবন্দরের অব্যবহৃত জায়গায় রাশিয়ার অর্থায়নে গমের সাইলো...

বাংলাদেশে স্বাস্থ্য খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া ফাউন্ডেশনকে ডা. জুবাইদার আহ্বান

বাংলাদেশে স্বাস্থ্যসেবা, স্বাস্থ্য গবেষণা, মাতৃ ও শিশুস্বাস্থ্য এবং আধুনিক...

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজ জিতে ধারাবাহিকতা ধরে রাখতে চান শান্ত

টেস্ট ক্রিকেটে সাম্প্রতিক উন্নতির ধারা ধরে রাখতে চান বাংলাদেশ...

সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে দুদকের মামলা

ইসলামী ব্যাংকের চট্টগ্রামের জুবলী রোড শাখা থেকে ভুয়া বাই-মুরাবাহা...