সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

একাধিক অধ্যাদেশ ও আন্তর্জাতিক চুক্তির খসড়া অনুমোদন উপদেষ্টা পরিষদে

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

অন্তর্বর্তী সরকার একাধিক অধ্যাদেশের খসড়া, আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তিনটি কনভেনশনে সম্মতি দেওয়ার প্রস্তাব এবং বাংলাদেশ ও আজারবাইজানের মধ্যে একটি চুক্তির খসড়া অনুমোদন করেছে।

আজ বৃহস্পতিবার রাজধানীতে প্রধান উপদেষ্টার কার্যালয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এসব অনুমোদন দেওয়া হয়।

বৈঠক শেষে বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব তথ্য জানান।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদ মাইক্রোফাইন্যান্স ব্যাংক অধ্যাদেশ ২০২৬, রেজিস্ট্রেশন (দ্বিতীয় সংশোধনী) অধ্যাদেশ ২০২৬ এবং মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ (সংশোধনী) অধ্যাদেশ ২০২৬-এর খসড়ার চূড়ান্ত অনুমোদন দিয়েছে।

এ ছাড়া আন্তর্জাতিক সামুদ্রিক সংস্থার (আইএমও) তিনটি কনভেনশনে সম্মতি দেওয়ার প্রস্তাব অনুমোদন করা হয়েছে। এসব কনভেনশন হলো—

১৯৬৯ সালের তেল দূষণজনিত ক্ষতির জন্য দেওয়ানি দায় সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন (সিএলসি), ২০০১ সালের বাংকার তেল দূষণজনিত ক্ষতির জন্য দেওয়ানি দায় সংক্রান্ত আন্তর্জাতিক কনভেনশন এবং ২০০৭ সালের নাইরোবি আন্তর্জাতিক জাহাজ ধ্বংসাবশেষ অপসারণ কনভেনশন।

বৈঠকে আরও অনুমোদন দেওয়া হয়েছে বাংলাদেশ ও আজারবাইজান সরকারের মধ্যে কূটনৈতিক, সরকারি ও সার্ভিস পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি সংক্রান্ত একটি চুক্তির খসড়া।

ব্রিফিংয়ে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...