রবিবার, ১৪ জুন ২০২৬

শৈশবস্মৃতি বিজড়িত রাউজানে মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস পালিত

 গাজী জয়নাল আবেদীন, রাউজান
- Advertisement -
Single page 1st Paragraph

ব্রিটিশবিরোধী স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা ব্যক্তিত্ব ও ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের প্রধান সংগঠক বিপ্লবী মাস্টারদা সূর্যসেনের ৯২তম ফাঁসি দিবস তাঁর শৈশবস্মৃতি বিজড়িত জন্মস্থান চট্টগ্রামের রাউজানে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১২ জানুয়ারি) রাউজান উপজেলার নোয়াপাড়ার সূর্যসেন পল্লীতে তাঁর বাস্তুভিটায় স্থাপিত স্মৃতিস্তম্ভ এবং উপজেলা সদরের মুন্সিরঘাট এলাকায় অবস্থিত সূর্যসেন চত্বরের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে মাস্টারদা সূর্যসেনের বিপ্লবী জীবনাদর্শ নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ কর্মসূচিতে অংশ নেয় রাউজান প্রেসক্লাব, মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ, রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ, মাস্টারদা সূর্যসেন কিন্ডারগার্টেন স্কুল, গণসংহতি আন্দোলন রাউজান, বিজ্ঞান চেতনা পাঠাগারসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন। সোমবার বিকেলে নোয়াপাড়া সূর্যসেন পল্লীতে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম উত্তর জেলার সমন্বয়কারী ও রাউজান সংসদীয় আসনের দলীয় প্রার্থী নাছির উদ্দীন তালুকদার, রাউজান প্রেসক্লাবের নবনির্বাচিত সভাপতি প্রদীপ শীল, বিজ্ঞান চেতনা পাঠাগারের প্রধান উপদেষ্টা কামরুল ইসলাম বাবু এবং গণসংহতি আন্দোলনের চট্টগ্রাম মহানগরের নির্বাহী সমন্বয়কারী মোরশেদ আলম।

এ সময় আরও উপস্থিত ছিলেন রাউজান প্রেসক্লাবের সাবেক সভাপতি মীর আসলাম, নবনির্বাচিত সাধারণ সম্পাদক নেজাম উদ্দিন রানাসহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ। এর আগে সকালে মুন্সিরঘাট এলাকায় অবস্থিত মাস্টারদা সূর্যসেন কমপ্লেক্স চত্বরে তাঁর আবক্ষ ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ ও এক মিনিট নীরবতা পালনের মাধ্যমে শ্রদ্ধা জানায় মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদ। এ সময় উপস্থিত ছিলেন রাউজান পৌরসভা পূজা উদযাপন পরিষদের সভাপতি ও মাস্টারদা সূর্যসেন স্মৃতি সংরক্ষণ পরিষদের কার্যকরী কমিটির সদস্য সদীপ দে সজীব, রাউজান হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও পৌরসভা পূজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক ত্রিফল চৌধুরী, পৌর কমিটির সহসভাপতি তপন চৌধুরী (মনু), উপদেষ্টা অরুণ কুমার বিশ্বাস প্রমুখ।

উল্লেখ্য, ১৯৩৪ সালের ১২ জানুয়ারি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ব্রিটিশ শাসকগোষ্ঠী বিপ্লবী মাস্টারদা সূর্যসেন ও তাঁর অন্যতম সহযোগী তারকেশ্বর দস্তিদারকে ফাঁসিতে ঝুলিয়ে হত্যা করে। ‘যুগান্তর’ দলের চট্টগ্রাম শাখার প্রধান হিসেবে মাস্টারদা সূর্যসেন ১৯৩০ সালে সংঘটিত ঐতিহাসিক চট্টগ্রাম অস্ত্রাগার লুণ্ঠনের নেতৃত্ব দেন এবং ব্রিটিশবিরোধী সশস্ত্র আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ১৮৯৪ সালের ২২ মার্চ চট্টগ্রামের রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নে জন্মগ্রহণ করেন সূর্য কুমার সেন। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত থাকায় তিনি ‘মাস্টারদা’ নামে সর্বাধিক পরিচিতি লাভ করেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে স্বাধীনতা সংগ্রামে এই বাঙালি বিপ্লবী নিজের জীবন উৎসর্গ করেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...