রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

নির্বাচন থেকে ছিটকে গেলেন জামায়াত প্রার্থী ফজলুল হক

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দ্বৈত নাগরিকত্বের কারণে চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনের জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিলই থাকছে। ফলে তিনি আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছেন না।

সোমবার (১২ জানুয়ারি) নির্বাচন কমিশনে ফজলুল হকের আপিল শুনানি অনুষ্ঠিত হয়। শুনানি শেষে তার আবেদন নামঞ্জুর করা হয়। কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী তিনি নির্বাচনে অংশ নিতে পারছেন না।

এর আগে গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতায় এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

জামায়াতের প্রার্থী এ কে এম ফজলুল হক রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে জমা দেয়া হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করেন। তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন বলে জানান। গত ২৮ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন বলে হলফনামায় উল্লেখ করেন।

তবে ওইদিন মনোনয়নপত্র বাছাইয়ের সময় রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়, হলফনামায় দ্বৈত নাগরিকত্ব ত্যাগের কথা উল্লেখ করা হলেও তার সপক্ষে কোনো নথিপত্র দেয়া হয়নি।

ওইদিন আসনটিতে বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল জমা পড়ে। শনিবার থেকে শুরু হওয়া শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

এই বিভাগের সব খবর

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার বলী মো. শরীফ ওরফে ‘বাঘা’ শরীফ। টানা তৃতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়ে হ্যাটট্রিক জয়ের গৌরব অর্জন...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ নেতাকর্মীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ। গতকাল শুক্রবার মিছিলের পর থেকে শনিবার...

সর্বশেষ

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...

শ্রীলংকার বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি দল ঘোষণা

ঘরের মাঠে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের জন্য...

জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে আরো কয়েকটি জাহাজ

বিভিন্ন রকমের জ্বালানি নিয়ে চট্টগ্রাম বন্দরে এসেছে কয়েকটি জাহাজ।...