শুক্রবার, ১৯ জুন ২০২৬

রাঙামাটিতে পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

মঈন উদ্দীন বাপ্পী,রাঙ্গামাটি
- Advertisement -
Single page 1st Paragraph

রাঙামাটিতে দুঃস্থ, অসহায় ও শীতার্ত পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০ জানুয়ারি) দুপুরে রাঙামাটি কল্যাণপুর এলাকায় আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মোঃ হাবীব আজম। অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন আমজনতার দল কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য ও রাঙ্গামাটি জেলা কমিটির সভাপতি সুশীল জীবন চাকমা।

প্রধান অতিথি মোঃ হাবীব আজম বলেন, “পাহাড়ি জনগোষ্ঠী আমাদের ফুলের বাগান। একটি বাগানে যেমন নানা রঙের ফুল মিলে সৌন্দর্য বৃদ্ধি করে, তেমনি বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর বৈচিত্র্যময় সংস্কৃতি, ভাষা ও জীবনধারা আমাদের জাতীয় সংস্কৃতিকে সমৃদ্ধ করে। চাকমা, মারমা, ত্রিপুরা, তঞ্চঙ্গ্যা, ম্রোসহ বিভিন্ন জাতিগোষ্ঠীর ভিন্নতা আমাদের দেশের আসল সৌন্দর্য।”

তিনি আরো বলেন পার্বত্য অঞ্চলের সকল পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে শান্তি ও সম্প্রীতি গড়ে তোলার গুরুত্ব অপরিসীম। তিনি রাঙ্গামাটির বিভিন্ন জনগোষ্ঠীর মধ্যে দীর্ঘদিন ধরে মানবিক কাজকর্ম, চিকিৎসা সেবা, শিক্ষা সামগ্রী বিতরণ, শীতবস্ত্র সরবরাহ এবং সামাজিক ও ক্রীড়া সংগঠনের সহযোগিতার মাধ্যমে সেবা করে আসছেন এছাড়া তিনি রাঙ্গামাটির পর্যটন শিল্প উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

আমজনতার দল রাঙ্গামাটি জেলা সভাপতি সুশীল জীবন চাকমা বলেন, “মানবতার সেবায় এই ধরনের উদ্যোগ সমাজে আশা ও উষ্ণতা বয়ে আনে। আমরা সবাইকে একত্রিত করে পাহাড়ি ও বাঙালি সকল জনগোষ্ঠীর পাশে দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাব।”

শীতবস্ত্র পেয়ে এক ভয় বৃদ্ধ নারী ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন “শীতের তীব্র ঠাণ্ডায় এই শীতবস্ত্র আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। প্রধান অতিথি মোঃ হাবীব আজম-এর প্রতি আমরা কৃতজ্ঞ। তাঁর মানবিক সহায়তা আমাদের জীবনে বড় সাহায্য।”

অতিথিরা আশা প্রকাশ করেন, এই ধরনের মানবিক উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এবং পাহাড়ি অঞ্চলের দরিদ্র জনগোষ্ঠীর জন্য আশার আলো হয়ে থাকবে।
হাবীব আজমের সার্বিক সহযোগিতায় ও আমজনতা দলের উদ্যােগে অর্ধশতাধিক পাহাড়ি জনগোষ্ঠীর মাঝে এই কম্বল বিতরণ করা হয়।

এই বিভাগের সব খবর

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে পটিয়া পৌরসভার ৮নং ওয়ার্ড দক্ষিণ গোবিন্দারখীল গ্রামের পূর্ব পাড়া এলাকার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২২ জুলাই দিন ধার্য করেছেন ঢাকার একটি আদালত। এ নিয়ে...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও টেকসই পানি ব্যবস্থাপনার কৌশলের কেন্দ্রবিন্দুতে রাখা হয়েছে পানিনিরাপত্তাকে। নদী পুনরুদ্ধার, বন্যা নিয়ন্ত্রণ, খাল খনন এবং...

সর্বশেষ

পটিয়ায় অপহৃত শিশুর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, গ্রেফতার ৫

চট্টগ্রামের পটিয়ায় অপহরণ হওয়া শিশু জায়হানের বস্তাবন্দি মরদেহ উদ্ধার...

সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিল ২২ জুলাই

সাংবাদিক দম্পতি সাগর সারোয়ার ও মেহেরুন রুনি হত্যা মামলার...

জাতীয় বাজেটে পানিনিরাপত্তাকে সর্বোচ্চ অগ্রাধিকার, বড় বিনিয়োগ

আগামী ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা ও...

রামগড়ে ফ্যামিলি কার্ড কার্যক্রমের উদ্বোধন, ৪৫৬ পরিবার পেল কার্ড

‘ব্যক্তি নয়, পরিবারই উন্নয়নের মূল একক’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে...

লামায় নির্বাহী অফিসার মঈন উদ্দিন’র আন্তরিক প্রচেষ্ঠায় স্বাস্থ্য কমপ্লেক্সে আট্রাসনোগ্রাফী ও ডেন্টাল সেবা চালু

দীর্ঘদিন বন্ধ থাকার পর বান্দরবান জেলার লামা উপজেলা স্বাস্থ্য...

শিক্ষা খাতের বরাদ্দের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে : শিক্ষামন্ত্রী

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম...