সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

খালেদা জিয়ার ত্যাগ জাতি আজীবন মনে রাখবে : আমীর খসরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘বেগম খালেদা জিয়া যে ত্যাগ স্বীকার করেছেন, যে সাহসী ভূমিকা রেখেছেন, তা জাতি আজীবন মনে রাখবে।’

তিনি আরো বলেন, ‘বেগম খালেদা জিয়া সবকিছুর ঊর্ধ্বে গিয়ে দেশের মাটি ও মানুষকে বেছে নিয়েছিলেন। এই দেশের মানুষের ভালো-মন্দের সাথে উনি মিশে গেছেন।’

আজ বুধবার জাতীয় প্রেস ক্লাবে জিয়া পরিষদ আয়োজিত খালেদা জিয়ার স্মরণ সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আমীর খসরু বলেন, ‘বেগম খালেদা জিয়া স্বৈরশাসক এরশাদের বিরুদ্ধে একমাত্র নেতা, যিনি শুরু থেকে শেষ পর্যন্ত একদিনের জন্যও আপস করেননি।’

খালেদা জিয়ার জানাজায় কোটি মানুষের উপস্থিতির কথা তুলে ধরে তিনি বলেন, ‘এই যে কোটির উপরে মানুষ সেদিন জানাজায় গেছে, এটা এমনিতে হয় না। হৃদয়ের টান থেকে সেদিন সবাই উপস্থিত হয়েছিল।’

খালেদা জিয়ার সামাজিক উন্নয়নমূলক কাজের কথা স্মরণ করে আমীর খসরু বলেন, ‘মেয়েরা যখন একেবারেই স্কুলে যেত না। ওই সময় খালেদা জিয়া খাদ্যের বিনিময়ে শিক্ষা চালু করেছেন। মেয়েরা যাতে স্কুলে যায়, গরিব শিশুরা যাতে স্কুলে যায় এজন্য উপবৃত্তি, বৃত্তি দিয়েছেন।’

তিনি বলেন, ‘খালেদা জিয়া গণতন্ত্রের যে মশাল শহীদ জিয়ার হাত থেকে নিয়েছিলেন, সেই মশাল দীর্ঘ সময় বহন করেছেন এবং এখন তা তরেক রহমানের হাতে তুলে দিয়েছেন।’

ভবিষ্যতের কর্মসূচি সম্পর্কে আমীর খসরু বলেন, ‘তারেক রহমান সাহেব যে রূপরেখা আগামী দিনে বাংলাদেশের জন্য দিয়েছেন, তা বাস্তবায়নে আমাদেরকে কাজ করতে হবে।’

দলীয় নেতৃত্বের ঘোষিত নীতি যেমন ‘ফ্যামিলি কার্ড’, ‘ফার্মার্স কার্ড’, ১ কোটি কর্মসংস্থানসহ বিভিন্ন সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি।

তিনি বলেন, ‘প্রত্যেকটি মানুষের জন্য চিন্তা করা হয়েছে। বাংলাদেশের উন্নয়নের সুফল প্রত্যেক নাগরিকের কাছে যাবে।’

এই বিভাগের সব খবর

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক উন্নতি ও সার্বিক স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের একটি কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন। আজ দুপুরে...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম। তিনি বলেন, বিতর্ক চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা আত্মবিশ্বাসী ও নেতৃত্ব...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও ভূমিধসের ঘটনায় গত তিন দিনে অন্তত ৫৬ জনের মৃত্যু হয়েছে। রোববার জানিয়েছে সরকারি দুর্যোগ ব্যবস্থাপনা...

সর্বশেষ

স্বার্থ সংরক্ষণে জাতীয় পর্যায়ে কৃষকদের কেন্দ্রীয় সংগঠন গড়ে তোলার আহ্বান রাষ্ট্রপতির

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর দল-মত-পথ নির্বিশেষে কৃষকদের সামগ্রিক...

শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে বিতর্কের গুরুত্ব অপরিসীম

চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক মাহবুবের রহমান শামীম বলেছেন, শিক্ষার্থীদের...

ভারতের উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে ৫৬ জনের মৃত্যু

ভারতের উত্তরাঞ্চলীয় রাজ্য উত্তর প্রদেশে ভারি বৃষ্টিতে বন্যা ও...

রাঙামাটিতে তিন দিনব্যাপী পর্যটন মেলা শুরু

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে জেলায় আজ থেকে তিন দিনব্যাপী...

জাতিসংঘ সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনে যোগদান শেষে নিউইয়র্ক...

সীতাকুণ্ডকে ডেঙ্গুর হটস্পটমুক্ত করতে ৭ দিনের কর্মসূচি

সীতাকুণ্ডে এ পর্যন্ত ৫১৬ জন ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছেন।...