রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

রাঙ্গামাটিতে সংসদ নির্বাচন উপলক্ষে রিজিয়ন কমান্ডারের মতবিনিময়

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলার বাঘাইছড়ি উপজেলায় আজ বাংলাদেশ সেনাবহিনীর খাগড়াছড়ি রিজিয়নের রিজিয়ন কমান্ডারের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সকালে বাঘাইছড়ি উপজেলায় মারিশ্যা জোনের (২৭ বিজিবি) সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত এ মতবিনিময় সভায় প্রধান অতিথি ছিলেন সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ।

মতবিনিময় সভায় বিজিবি’র মারিশ্যা জোনের অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা আমেনা মারজান, মারিশ্যা আনসার ব্যাটালিয়ন (১৩ বিএন)-এর অধিনায়ক মুজিবুল হক পাভেল প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ বলেন, পার্বত্য অঞ্চলের সকল নাগরিকের নিরাপত্তা, ন্যায়বিচার ও টেকসই উন্নয়ন নিশ্চিত করাই সেনাবাহিনীর প্রধান লক্ষ্য। আসন্ন নির্বাচন উপলক্ষে বাঘাইছড়ি উপজেলায় শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখা এবং যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর মধ্যে সম্প্রীতি ও ঐক্য বজায় রাখতে হবে।

তিনি বিভিন্ন অবৈধ কার্যক্রম, সন্ত্রাস, চাঁদাবাজি এবং বিভ্রান্তিমূলক অপপ্রচারণার বিরুদ্ধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

এ সভায় খাগড়াছড়ি রিজিয়নের আওতাধীন রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলা প্রশাসনের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...