রবিবার, ১৪ জুন ২০২৬

আসুন দেশটাকে নতুন করে গড়ে তুলি : তারেক রহমান

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

দীর্ঘ দেড় যুগ পরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এসময় তিনি উজ্জীবিত নেতাকর্মীদের উদ্দেশে নতুন করে দেশ গড়ার আহ্বান জানিয়ে বলেন, যার যতটুকু অবস্থান আছে, আসুন দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।

দীর্ঘ ১৯ বছর পর আজ সোমবার বিকেলে চিরচেনা দলের কেন্দ্রীয় কার্যালয়ে আসেন তারেক রহমান। এর আগে সর্বশেষ ২০০৬ সালে তিনি দলীয় প্রধান কার্যালয়ে এসেছিলেন।

আজ বিকেল ৪টা ৫ মিনিটে তাকে বহনকারী গাড়ি কার্যালয়ের সামনে এসে পৌঁছালে সেখানে তখন হাজারো নেতাকর্মীর ভিড় ছিল। তারেক রহমান ওই সময় গাড়ি থেকে নেমে কেন্দ্রীয় কার্যালয়ে প্রবেশ করেন। দোতলায় গিয়ে সোজা চলে যান বারান্দায়।

সেখানে দাঁড়িয়ে হাসিমুখে নেতাকর্মীদের সালাম দিয়ে হাত নেড়ে শুভেচ্ছা জানান। পরে নেতাকর্মীদের উদ্দেশে ১ মিনিট বক্তব্য রাখেন তারেক রহমান।

নেতাকর্মীদের উদ্দেশে তারেক রহমান বলেন, আজ এখানে কোনো অনুষ্ঠান নেই। রাস্তা বন্ধ রাখলে সাধারণ মানুষের চলাফেরায় অসুবিধা হবে। তাই আমরা চেষ্টা করবো রাস্তাটি যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, যেন সাধারণ মানুষ স্বাভাবিকভাবে চলাফেরা করতে পারেন।

তিনি বলেন, যার পক্ষে যতটুকু সম্ভব— আমরা সচেষ্ট হই, কোথাও যদি রাস্তায় এক টুকরো কাগজ পড়ে থাকে, ময়লা হয়ে থাকে তা আমরা সরিয়ে দেব। এভাবে ছোট ছোট কাজের মাধ্যমে আসুন আমরা দেশটাকে গড়ে তুলি।

তারেক রহমান বলেন, ইনশাআল্লাহ, আপনাদের সঙ্গে যখন কর্মসূচি থাকবে, আমি বক্তব্য রাখবো। সবাই আমার জন্য ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমিও দোয়া করি যে, সবাই সুস্থ ও ভালো থাকুন। আমাদের যার যতটুকু অবস্থান আছে, সেখান থেকে আসুন আমরা আমাদের দেশটাকে নতুন করে গড়ে তোলার চেষ্টা করি।

এসময় নেতাকর্মীরা তারেক রহমানকে স্বাগত জানিয়ে স্লোগান দিতে থাকেন— তারেক রহমান বীরের বেশে, আসছে ফিরে বাংলাদেশে; তারেক রহমানের আগমন, শুভেচ্ছা স্বাগতম; তারেক রহমান এসেছে, রাজপথ হাসছে; বাংলাদেশের প্রাণ, তারেক রহমান।

এর আগে বেলা ৩টায় তারেক রহমান গুলশান এভিনিউ’র বাসভবন থেকে দলের কেন্দ্রীয় কার্যালয়ের উদ্দেশ্যে রওনা হন।

ছবি: বাসস

কার্যালয়ে পৌঁছালে দলের সিনিয়র যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী ও কোষাধ্যক্ষ এম রশিদুজ্জামান মিল্লাত ফুল দিয়ে ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান। এসময় বিএনপি চেয়ার পারসনের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আবদুস সালাম, যুগ্ম-মহাসচিব হাবিবুন্নবী খান সোহেল, দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতারা এবং কেন্দ্রীয় কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান জানান, তারেক রহমান কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপি সিনিয়র নেতৃবৃন্দ, অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে কুশল বিনিময় করেছেন। কার্যালয়ের ভেতরে সমস্ত কক্ষ তিনি ঘুরে দেখেছেন এবং মাগরিবের নামাজ আদায় করেছেন।

এদিকে তারেক রহমানের আগমনকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজানো হয়েছে দলীয় কার্যালয়। দলটির হাজার হাজার নেতাকর্মী সকাল থেকেই নয়াপল্টন এলাকায় জড়ো হতে থাকে। তাদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও প্রাণচাঞ্চল্য দেখা যাচ্ছে।

সিএসএফ ঘিরে রেখেছে পুরো কার্যালয়। এছাড়াও পুরো নয়াপল্টন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর রয়েছে কঠোর নজরদারি। র‌্যাবের ‘ডগ স্কোয়াড’ দিয়ে কেন্দ্রীয় কার্যালয় ও এর আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

দীর্ঘ প্রবাস জীবন কাটিয়ে দেশে ফেরার পর গতকাল প্রথমবারের মতো গুলশানে বিএনপি চেয়ার পারসনের রাজনৈতিক কার্যালয়ে বসে দাপ্তরিক কাজ সেরেছেন তারেক রহমান। আজ তিনি কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে সাংগঠনিক কাজে অংশ নেন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...