মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬

রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা দেবে বিএনপি : সালাহউদ্দিন

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, ‘বিএনপি আগামীতে রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বিগত ফ্যাসিবাদী সরকারের দমন-পীড়নের কথা মাথায় রেখে গণমাধ্যমকে পূর্ণ সহযোগিতা প্রদান করবে।’

আজ রোববার দুপুরে রাজধানীর বনানিতে গণমাধ্যম সম্পাদক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলা প্রসঙ্গে সালাহউদ্দিন আহমদ বলেন, কিছু কিছু গণমাধ্যমকে টার্গেট করে হামলা করা হয়। আগে থেকেই টার্গেট করা হয়েছিল। কিন্তু কেন আগে থেকে সাবধান হলাম না! মবোক্রেসি কেন হচ্ছে? এগুলো কেন হলো? এগুলো কঠোর হস্তে দমন করতে হবে। এই বাংলাদেশে মবোক্রেসি দেখতে চাই না।

বিএনপি’র স্থায়ী কমিটির এ সদস্য বলেন, সাংবাদিকদের মধ্যে অনেকে অনেকের আদর্শে বিশ্বাস করতেই পারে। কিন্তু, দেশের প্রশ্নে যেন নিরপেক্ষ না থাকি, দেশের পক্ষে থাকি। তারেক রহমানের প্রত্যাবর্তনে গণতন্ত্রের খুঁটিটা যেন মজবুত হয়, সেই দিকে গণমাধ্যমের সহযোগিতা প্রত্যাশা করি।

সালাহউদ্দিন আহমদ বলেন, ‘গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য বিএনপি সবার সহযোগিতা চায়, কোনো ব্যক্তি বা দলের জন্য সহযোগিতা নয়। অতীত ভুলে যেতে চাই, তবে ফ্যাসিস্ট আমল স্মরণে রাখতে চাই।’

এই বিভাগের সব খবর

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ ২৯ সেপ্টেম্বর বিশ্বজুড়ে পালিত হচ্ছে বিশ্ব হার্ট দিবস। হৃদরোগ ও রক্তনালির রোগ সম্পর্কে জনসচেতনতা বাড়াতে প্রতি...

বৃষ্টিতে পন্ড ম্যাচ, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মালয়েশিয়ার বিপক্ষে নির্ধারিত কোয়ার্টার ফাইনালের ম্যাচটি বৃষ্টির কারনে বাতিল হয়ে গেছে। ফলে একটি বলও মাঠে না গড়ালেও র‌্যাঙ্কিংয়ে...

সর্বশেষ

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি...

বিশ্ব হার্ট দিবস আজ

‘একটি হৃদস্পন্দনও উপেক্ষা করবেন না’- মূল বার্তা নিয়ে আজ...

বৃষ্টিতে পন্ড ম্যাচ, না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

এশিয়ান গেমস ক্রিকেটের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। আজ মালয়েশিয়ার বিপক্ষে...

প্রধানমন্ত্রীর নেতৃত্বে জাতিসংঘে অংশগ্রহণকারী প্রতিনিধিদলকে মন্ত্রিসভার অভিনন্দন

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে গত সপ্তাহে প্রথমবারের মতো...

রিমান্ড শেষে কারাগারে এমপি গাজী নজরুল

দ্বিতীয় স্ত্রী মরিয়ম আক্তারের ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় দায়ের...

চীনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব আরোপ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান চীনের সঙ্গে দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগ ও...