শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬

নভেম্বর পর্যন্ত বাংলাদেশকে এলএনজি দিতে পারবে না কাতার

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চলমান সংঘাতের জেরে হরমুজ প্রণালি বন্ধ থাকায় বাংলাদেশ ও পাকিস্তানসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ আগামী নভেম্বর ও ডিসেম্বরের শুরু পর্যন্ত কাতার থেকে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পাবে না।

সোমবার (২৮ সেপ্টেম্বর) কাতার এনার্জি তাদের অনিবার্য পরিস্থিতির (ফোর্স ম্যাজেউর) নোটিশের মেয়াদ বৃদ্ধি করে এই তথ্য জানিয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, গত এপ্রিলে যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত শুরু হওয়ার পর থেকেই কাতারের গ্যাস সরবরাহে বড় ধরনের ব্যাঘাত ঘটছে। এর ফলে চরম অর্থনৈতিক ক্ষতির মুখে পড়েছে দেশটি। রয়টার্সের হিসাবে, সংঘাতের কারণে কাতারের এলএনজি রপ্তানি ৯৬ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে।

গত বছর একই সময়ে তারা যেখানে ৫০৯টি এলএনজি কার্গো পাঠিয়েছিল, সেখানে চলতি বছরের আগস্টের শেষ পর্যন্ত মাত্র ১৮টি কার্গো সরবরাহ করতে সক্ষম হয়েছে কাতার এনার্জি।

শুধু এশিয়া নয়, ইউরোপের দেশগুলোও এই সংকটের মারাত্মক শিকার হচ্ছে। ইতালির জ্বালানি কোম্পানি এডিসন জানিয়েছে, কাতার এনার্জি সম্প্রতি তাদের আরও ৬টি এলএনজি কার্গো বাতিল করেছে। এ নিয়ে এডিসনের মোট ৩৫টি চালানের সরবরাহ বাতিল হলো।

২০০৯ সাল থেকে কাতার এনার্জির সঙ্গে ২৫ বছর মেয়াদী দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও, ঘাটতি মেটাতে এডিসন এখন বাধ্য হয়ে যুক্তরাষ্ট্রের সরবরাহকারীদের ওপর নির্ভর করছে। ইতালির মোট গ্যাস ব্যবহারের প্রায় ১০ শতাংশ সরবরাহ করে এই প্রতিষ্ঠানটি।

সামনে শীত মৌসুম আসতে থাকায় এশীয় ও ইউরোপীয় দেশগুলোর মধ্যে প্রাকৃতিক গ্যাসের সীমিত বৈশ্বিক সরবরাহ নিয়ে তীব্র প্রতিযোগিতা শুরু হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

জ্বালানি বিশেষজ্ঞদের মতে, এর ফলে বিশ্ববাজারে গ্যাসের দাম আকাশচুম্বী হতে পারে। সম্ভাব্য সংকট মোকাবিলায় জার্মানি সহ ইউরোপের একাধিক দেশ দ্রুত তাদের নিজস্ব মজুত বাড়াতে পদক্ষেপ নিচ্ছে। তবে চলমান এই সংকট ও ভবিষ্যৎ সরবরাহ নিয়ে কাতার এনার্জি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেনি।

এই বিভাগের সব খবর

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে অভিযান চালিয়ে আল হিদায়াহ ইন্টারন্যাশনাল স্কুলকে ২০ লাখ টাকা, এর ভবন মালিককে ২৫ লাখ...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন করেছে এসআরবি ১৫। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের গোলদিঘির পাড়ের ইন্দ্রসেন দূর্গাবাড়ি, ঘোনার পাড়ার কৃষ্ণানন্দধাম ও লালদিঘি...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর পাশাপাশি সরকারি কর্মকর্তাদের নির্ধারিত দায়িত্বের বাইরেও উদ্যোগী হওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে দেশের পরিবেশ রক্ষা ও...

সর্বশেষ

যানজট নিরসনে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের অভিযান, ৫০ লাখ টাকা জরিমানা

চট্টগ্রাম নগরের যানজট নিরসন ও পার্কিং ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত...

কক্সবাজারে কোনো ঝুঁকিপূর্ণ পূজামন্ডপ নেই: অধিনায়ক এসআরবি-১৫

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কক্সবাজারের বেশ কয়েকটি পূজামন্ডপ পরিদর্শন...

পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পরিবেশ ও বন রক্ষায় জনসচেতনতা বাড়ানোর...

বিশ্বব্যাংক ও আইএমএফের সঙ্গে সহযোগিতার আলোচনা ভালোভাবে এগোচ্ছে : অর্থমন্ত্রী

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি, সংস্কার কার্যক্রম ও সরকারের উন্নয়ন পরিকল্পনা...

দুর্নীতির মামলায় পিএসসির সাবেক গাড়িচালকের ছেলে সিয়ামের ৪ বছরের কারাদণ্ড

জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের...

সরকারি প্রকল্পে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: পার্বত্য মন্ত্রী

সরকারি অর্থায়নে পরিচালিত প্রকল্পসমূহে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার...