শনিবার, ১৩ জুন ২০২৬

নিখুঁত সমন্বয়, সুশৃঙ্খল পদচারণা, সুনিপুণ ও মনোমুগ্ধকর ব্যান্ডবাদন

কুচকাওয়াজ, ডিসপ্লেতে প্রথম ও ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা পেল লামার কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা  

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান)
- Advertisement -
Single page 1st Paragraph

মহান বিজয় দিবস উপলক্ষ্যে কুচকাওয়াজ, ডিসপ্লে এবং ব্যান্ডবাদনে মনোমুগ্ধকর নৈপুণ্যময় পরিবেশনা প্রদর্শন করেন বান্দরবান জেলার লামা উপজেলার সরই ইউনিয়নের দুর্গম পাহাড়ের কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থী কোয়ান্টারা। চট্টগ্রাম, বান্দরবান ও লামা উপজেলায় অনুষ্ঠিত পরিবেশনায় বরাবরের মতো এবারও তারা কুচকাওয়াজ ও ডিসপ্লেতে ১ম এবং ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননা স্মারক পুরস্কার অর্জন করেছে। এ অর্জন শুধু কোয়ান্টাম ফাউন্ডেশনের নয়, এটি গোটা লামা উপজেলাবাসীর জন্য একটি বিশেষ অর্জন বলে জানান, লামা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান থোয়াইনু অং চৌধুরী।
সূত্র জানায়, গত ১৬ ডিসেম্বর (মঙ্গলবার) মহান বিজয় দিবস উপলক্ষ্যে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় বিভাগীয় কুচকাওয়াজ প্রতিযোগিতা। এতে অংশগ্রহণ করে কোয়ান্টাম কসমো স্কুলের ৩১জন মেয়ে শিক্ষার্থী। প্রতিযোগিতায় তারা প্যারেডে বিশেষ পারদর্শিতা পুরস্কার অর্জন করেন। চট্টগ্রাম জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিঞার সভাপতিত্বে এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়া উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার হুমায়ুন কবির (সিএমপি), ডি আই জি চট্টগ্রাম রেঞ্জ আহসান হাবিব পলাশ, পুলিশ সুপার চট্টগ্রাম মোহাম্মাদ নাজির আহমেদ খান।
একই দিন বান্দরবান জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রতিযোগিতার। এতে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় দল (৩৫জন) ও প্যারেড ছোট দল (৩৫জন)। জেলা প্রশাসন কর্তৃক আয়োজিত এ প্রতিযোগিতায়ও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা প্রতিবারের মতো এবারও ১ম স্থান অর্জন করেন। শুধু তায় নয়, দৃষ্টিনন্দন ডিসপ্লে (১৩০জন) প্রদর্শনেও কোয়ান্টাম শিক্ষার্থীরা অর্জন করে ১ম স্থান, সেই সাথে চমকপ্রদ ব্যান্ডবাদনে (২২জন) অর্জন করে বিশেষ সম্মাননা স্মারক। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট শামীম আরা রিনি, পুলিশ সুপার মো. আব্দুর রহমানসহ জেলা পর্যায়ের বিভিন্ন কর্মকর্তাবৃন্দ।
এদিকে লামা উপজেলায়ও এ দিবসে অনুষ্ঠিত হয় কুচকাওয়াজ প্রতিযোগিতা। এতেও কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের প্যারেড বড় (৩৫জন) ও প্যারেড ছোট দল (৩৫জন) প্রাথমিক ও মাধ্যমিক ক্যাটাগরিতে অংশ গ্রহণ করেন। লামা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গনে অনুষ্ঠিত প্রতিযোগিতায় প্রতিবারের মতো এবারও ১ম স্থান অর্জন করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ শিক্ষার্থীরা। একই সাথে দৃষ্টিনন্দন ডিসপ্লে প্রদর্শনেও কোয়ান্টাম শিক্ষার্থীদের সাফল্যের অবস্থান প্রথম। সেই সাথে চমকপ্রদ ব্যান্ডবাদনে (২২জন) অর্জন করে বিশেষ সম্মাননা স্মারক। এ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- লামা উপজেলার নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন, থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) শাহাজাহান কামাল, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. গোলাম মোস্তফা নাদিম ও পৌরসভার সাবেক মেযর মো. আমির হোসেন প্রমুখ।
কুচকাওয়াজ, ডিসপ্লেতে প্রথম ও ব্যান্ডবাদনে বিশেষ সম্মাননার অর্জনের সত্যতা নিশ্চিত করে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজ’র অধ্যক্ষ ছালেহ আহমেদ জানান, এবারে তিনটি কুচকাওয়াজ, দুইটি ডিসপ্লে ও দুইটি ব্যন্ডবাদন মিলে সর্বমোট ৪৭৫ জন শিক্ষার্থী অংশ গ্রহণ করেন।
এ বিষয়ে লামা উপজেলা নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন বলেন, মহান বিজয় দিবসের অনুষ্ঠানে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণের মাধ্যমে দেশপ্রেম ও শৃঙ্খলার এক অনন্য প্রদর্শনীর প্রতিচ্ছবি প্রতিফলিত হয়েছে। কুচকাওয়াজ, ডিসপ্লে­ প্রদর্শনীতে কোয়ান্টাম শিক্ষার্থীরা নিখুঁত সমন্বয়, সুশৃঙ্খল পদচারণা, সুনিপুণ ও মনোমুগ্ধকর ব্যান্ডবাদনের মাধ্যমে বিজ্ঞ বিচারকদের দৃষ্টিআকর্ষণ করেছে। বিশেষ করে তাদের পরিবেশিত দেশাত্ববোধক গানের সুরের সাথে ব্যতিক্রমী ব্যান্ডবাদনা ও শারীরিক অঙ্গভঙ্গির নান্দনিক উপস্থাপনা হাজার হাজার দর্শকদের মনে এক আনন্দানুভূতির উচ্ছ্বাসের অনুরণন সৃষ্টি করেছে বলেও জানান নির্বাহী অফিসার মো. মঈন উদ্দিন।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...