ফটিকছড়িতে যথাযোগ্য মর্যদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। ১৬ ডিসেম্বর সূর্যোদয়ের সাথে সাথে ফটিকছড়ি উপজেলার কেন্দ্রীয় স্মৃতিসৌধ স্পর্ধিত অহংকার-এ পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় মহান বিজয় দিবসের কার্যক্রম । উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা নির্বাহী অফিসার সাঈদ মোহাম্মদ ইব্রাহীম। সহকারী কমিশনার (ভূমি) মোঃ নজরুল ইসলাম,ফটিকছড়ি থানার অফিসার্স ইনচার্জ মোহাম্মদ সেলিম, ভূজপুর থানার অফিসার্স ইনচার্জ বিপুল চন্দ্র দে সহ সরকারের বিভিন্ন দপ্তরের প্রধানগণ ও অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
পুষ্পস্তবক অর্পণ পরবর্তী শহিদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া করা হয় । ফটিকছড়ি করোনেশন সরকারি মডেল উচ্চ বিদ্যালয় মাঠে কুচকাওয়াজ, ডি
মেলায় রকামারী খাবার ও পসরা সাজিয়ে বসেছে ব্যবসায়ীরা। এসেছে নাগরদোলা,পদর্শিত হচ্ছে উদ্যোক্তাদের উদ্ভাবিত কার্যক্রম ও পণ্য। ভীড় জমছে ছোট বড় নারী পুরুষের। এদিকে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন,স্কুল কলেজ,মাদ্রাসার পক্ষে পুষ্পস্তবক অর্পণ ও আলোচনা সভাসহ বিভিন্ন কর্মসূচী পালিত হয়।