শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবানে তিন দিনব্যাপী বিজয় মেলা শুরু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

মহান বিজয় দিবসকে সামনে রেখে বান্দরবানে শুরু হয়েছে তিন দিনব্যাপী বিজয় মেলা।

আজ সোমবার বিকেলে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে বেলুন উড়িয়ে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সহযোগিতায় জেলা প্রশাসন এ আয়োজন করে।

মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শামীম আরা রিনি। এ সময় পুলিশ সুপার মো. আবদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) এস এম হাসান, বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এবারের বিজয় মেলায় চারু ও কারুশিল্পের পাশাপাশি স্থানীয়ভাবে উৎপাদিত নানাবিধ শিল্পপণ্য প্রদর্শন ও বিক্রির ব্যবস্থা রাখা হয়েছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা ব্যবসায়ীদের অংশগ্রহণে প্রায় অর্ধশতাধিক স্টল নিয়ে মেলাটি সাজানো হয়েছে, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ সৃষ্টি করেছে।

আগামী ১৭ ডিসেম্বর বিকেলে মেলায় অংশগ্রহণকারী স্টলগুলোর মধ্যে সেরা স্টল নির্বাচনের মাধ্যমে বিজয়ী স্টল মালিকদের পুরস্কার বিতরণ করা হবে। এর মধ্য দিয়েই এবারের তিন দিনব্যাপী বিজয় মেলার পর্দা নামবে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...