রবিবার, ২৬ এপ্রিল ২০২৬

হাটহাজারী থেকে নাজির হাট হালদা ব্রীজ পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও সিঙ্গেল ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধনে-মাসুম

সড়ক দুর্ঘটনা রোধে রাস্তা সম্প্রসারণ ও সিঙ্গেল ডিভাইডার স্থাপন জরুরী

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরামের চেয়ারম্যান সৈয়দ মোস্তফা আলম মাসুম বলেছেন চট্টগ্রাম জেলার চট্টগ্রাম-খাগড়াছড়ি একটি গুরুত্বপূর্ণ সড়ক। এ সড়কের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ব্যস্ততম এলাকা হচ্ছে হাটহাজারী-নাজির হাট সড়ক। এ সড়কে গত ১ মাসে ২০ জনের উপর প্রাণহানী এবং ১০০ জনের উপর আহত হয়েছে। এ সড়কের মূল সমস্যা ৪ লাইনের স্থলে বিগত সরকার আড়াই লাইন করে কাজ সমাপ্ত করে বরাদ্দের বাকী টাকা লুটপাট করে। এ সড়ককে মরণ ফাঁদ সড়কে রূপান্তরিত করেছে। যার ফলে এলাকাবাসী ২০১৯ সাল থেকে ভোগ করে আসছে। এ সড়কে বহু প্রাণ ঝড়েছে এবং এখনও মৃত্যু সাথে পাঞ্জা লড়ছে। তাই অন্তবর্তীকালীন সরকার, সড়ক ও জনপথ বিভাগ এবং হাটহাজারী প্রশাসনের কাছে “হাটহাজারী থেকে নাজির হাট হালদা ব্রীজ পর্যন্ত” রাস্তা সম্প্রসারণ ও সিঙ্গেল ডিভাইডার স্থাপন সহ প্রয়োজনীয় এলাকায় স্পীড বেকার বসানো জন্য বিনীত আহ্বান জানান।

তিনি গতকাল উত্তর হাটহাজারী ঐতিহ্যবাহী সরকারহাট বাজারে সর্বস্তরের জনসাধারণ, সামাজিক সামাজিক সংগঠন, মানবিক সংগঠন এবং ধর্মীয় সংগঠনের সমন্বয়ে হাটহাজারী থেকে নাজির হাট হালদা ব্রীজ পর্যন্ত রাস্তা সম্প্রসারণ ও সিঙ্গেল ডিভাইডার স্থাপনের দাবিতে মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে এ কথা বলেন। মানববন্ধনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক লায়ন আনোয়ার হোসেন উজ্জ্বল, বিএনপি নেতা মুহাম্মদ সেলিম উদ্দিন চৌধুরী, মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সৈয়দ মুহাম্মদ সাব্বির, মির্জাপুর অনির্বাণ ক্লাবের সভাপতি এস.এম. মাহফুজুল আলম, বিএনপি নেতা হাজী আবুল বশর, মুহাম্মদ নুরুল ইসলাম, মুহাম্মদ জসিম উদ্দিন, যুবদল নেতা মুহাম্মদ বাবলু, হাটহাজারী উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মুহাম্মদ ফয়সালসহ মির্জাপুর প্রবাসী কল্যাণ পরিষদের সদস্য বৃন্দ, মিজাপূর মানবিক অক্সিজেন’র কর্মকর্তাবৃন্দ আলোকিত হাটহাজারী উন্নয়ন ফোরাম মির্জাপুর শাখার নেতৃবৃন্দ, মির্জাপুরের সম্মিলিত মুসল্লি পরিষদের নেতৃবৃন্দ এবং সরকার হাট, বাকর আলী চৌধুরী হাট, কালী দাশ চৌধুরী হাট এবং মহুরী হাট ব্যবসায়ী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তাগণ উল্লেখ করেন অনতিবিলম্বে হাটহাজারী থেকে নাজির হাটপর্যন্ত সড়কে সিঙ্গেল ডিভাইডার নির্মাণসহ রাস্তা সম্প্রসারণের দাবি জানান।

এই বিভাগের সব খবর

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের মরদেহ নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ২ ঘন্টা অবরোধ

চট্টগ্রামের রাউজানে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূর্বৃত্তের গুলিতে নিহত মুহাম্মদ কাউসার উজ জামান বাবলু (৩৬) নামের এক যুবক খুন হয়েছে। এই ঘটনায়...

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী একটি তেলবাহী জাহাজ আগামী ৫ মে রাতে চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পৌঁছবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। রাষ্ট্রায়ত্ত...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর অর্থনীতি থেকে বেরিয়ে আসতে বর্তমান সরকার কাজ করছে। তিনি বলেন, এ ধরনের অর্থনীতির কারণে দেশের সম্পদ...

সর্বশেষ

রাউজানে দুর্বৃত্তের গুলিতে নিহত যুবকের মরদেহ নিয়ে চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়ক ২ ঘন্টা অবরোধ

চট্টগ্রামের রাউজানে মাটি কাটাকে কেন্দ্র করে দ্বন্দ্বের জেরে দূর্বৃত্তের...

৫ মে চট্টগ্রাম বন্দরে পৌঁছবে ১ লাখ টন অপরিশোধিত তেল : কর্মকর্তা

সৌদি আরব থেকে এক লাখ টন অপরিশোধিত তেল বহনকারী...

পৃষ্ঠপোষকতার অর্থনীতি থেকে বেরিয়ে আসতে কাজ করছে সরকার : অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রাজনৈতিক পৃষ্ঠপোষকতা নির্ভর...

জব্বারের বলীখেলায় হ্যাটট্রিক করলেন কুমিল্লার ‘বাঘা’ শরীফ

চট্টগ্রামের ঐতিহাসিক জব্বারের বলীখেলার ১১৭তম আসরেরও চ্যাম্পিয়ন হয়েছেন কুমিল্লার...

আ.লীগ-ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১২

চট্টগ্রামে ঝটিকা মিছিলের ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও...

বাকলিয়ায় ১৬ হাজার ইয়াবাসহ গ্রেপ্তার ২

চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় বিশেষ অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবা...