রবিবার, ১৮ অক্টোবর ২০২৬

দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে স্বাস্থ্যসেবা নিশ্চিতে চিকিৎসকদের মনোনিবেশ করতে হবে : স্বাস্থ্য উপদেষ্টা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

পাবলিক হেলথ সেন্টারগুলোকে দলীয় রাজনীতির ঊর্ধ্বে উঠে জনগণের সর্বোচ্চ ও গুণগত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে চিকিৎসকদের মনোনিবেশ করার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বেগম।

তিনি বলেন, হাসপাতালে ডাক্তার ও নার্সদের বসার রুমগুলো কোনো রাজনৈতিক দলের অফিসে পরিণত করা যাবে না। এটি চিকিৎসার জায়গা, সমস্যা সমাধানের জায়গা। সরকার থেকে বেতন নিয়ে দায়িত্ব পালনই চিকিৎসকদের মূল কাজ।

আজ শুক্রবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চলমান উন্নয়ন কর্মকাণ্ড ও ভবিষ্যৎ পরিকল্পনা সংক্রান্ত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তসলিম উদ্দিন।

এসময়, চমেক হাসপাতাল সংলগ্ন নির্মিতব্য বার্ন ইউনিট ও শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের অর্থায়নে হৃদরোগ বিভাগের আধুনিকায়ন প্রকল্পের প্রেজেন্টেশন দেওয়া হয়।

চিকিৎসকদের উদ্দেশ্যে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, অনেকেই বাইরে পোস্টিং পাওয়া অনেকেই কর্মক্ষেত্রে গিয়ে স্বাক্ষর করে চলে আসেন। ফুল টাইম অফিসে না থাকলে ব্যবস্থা নেয়া হবে। তিনি আরও বলেন, এবার বদলি ও প্রমোশন পোস্টিং অটোমেশনে হবে, বৈষম্য থাকবে না।

নুরজাহান বেগম বলেন, ডায়বেটিস, প্রেসার, স্ট্রোকসহ নানা রোগে প্রতিকারমূলক ব্যবস্থা নেই। এসডিজি লক্ষ্যমাত্রা অর্জনের কোনো লক্ষণ নেই। পরিবার পরিকল্পনায় উন্নতি হলেও শিশু ও মাতৃমৃত্যুর হার বেড়েছে। প্রতিকার ছাড়া হাসপাতাল বাড়ালেও মানুষ মরবে।

তিনি বলেন, প্রজননস্বাস্থ্য উন্নয়নে মাদক ও বাল্যবিয়ে রোধ জরুরি। মাকে হাসপাতালে আনা নিশ্চিত করতে পারলে মাতৃ ও শিশুমৃত্যু অনেকটা কমবে। শিশুর জন্ম হাসপাতালে নিশ্চিত করতে হবে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. আনিসুল আউয়ালের সঞ্চালনায় মতবিনিময় সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. ওমর ফারুখ ইউসুফ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোলজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডা. মো. হাসানুজ্জামান, কার্ডিওলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডা. তারেক নুরুদ্দিন, বার্ন ও প্লাস্টিক ইউনিটের সহযোগী অধ্যাপক ডা. রফিক উদ্দিন আহমেদ, শাহানশাহ হজরত সৈয়দ জিয়াউল হক মাইজভাণ্ডারী ট্রাস্টের সচিব অধ্যাপক এ ওয়াই এমডি জাফর প্রমুখ।

এই বিভাগের সব খবর

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ‘লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা আমাদের রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে সর্বদা প্রাসঙ্গিক।...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন অনিয়মের দায়ে পাঁচটি প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ৪০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ শুল্কের প্রসাধনী, গাড়ির যন্ত্রাংশ, নাট-বল্টু, বিয়ারিংসহ বিভিন্ন পণ্য আমদানির মাধ্যমে কোটি কোটি টাকার শুল্ক ফাঁকির...

সর্বশেষ

লালনের সাম্য ও ঐক্যের ভাবধারা সর্বদাই প্রাসঙ্গিক : ভূমি প্রতিমন্ত্রী

ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ...

চট্টগ্রামে ভোক্তা অধিকারের অভিযান, ১ লাখ ৪০ হাজার জরিমানা

চট্টগ্রাম নগরের বায়েজিদ থানা এলাকার নয়াহাটে অভিযান চালিয়ে বিভিন্ন...

চট্টগ্রাম বন্দরে পণ্যের ভুল ঘোষণায় কোটি টাকার শুল্ক ফাঁকি উন্মোচন

চট্টগ্রাম বন্দরে কম শুল্কের পণ্য আমদানির ঘোষণা দিয়ে উচ্চ...

চবিতে ‘ফ্যাক্ট চেকিং’ কর্মশালা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ক্যাম্পাসে কর্মরত সাংবাদিকদের জন্য তিন ঘণ্টাব্যাপী...

কর্ণফুলী টানেলের আর্থিক লোকসান নিয়ে তদন্তের নিরিখে কাজ করবে স্থায়ী কমিটি

কর্ণফুলী টানেল সংশ্লিষ্ট প্রকল্পের বাস্তবায়ন ও বর্তমান আর্থিক লোকসানের...

ইস্পাহানি পাবলিক স্কুল অ্যান্ড কলেজে CRTF-এর উদ্যোগে স্তন ক্যান্সার সচেতনতামূলক কর্মসূচি

Cancer Research & Treatment Foundation (CRTF)-এর উদ্যোগে চট্টগ্রামের ইস্পাহানি...