বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬

রাঙ্গুনিয়ায় বিশ্ব মানবাধিকার দিবসের এক মঞ্চে সংসদ সদস্য প্রার্থীরা

- Advertisement -
Single page 1st Paragraph

বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা রাঙ্গুনিয়া উপজেলা মডেল শাখা ও পৌরসভা শাখার যৌথ উদ্যোগে বুধবার (১০ ডিসেম্বর) বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে রাঙ্গুনিয়া পৌর অডিটোরিয়ামে গুণী সংবর্ধনা, আলোচনা সভা ও প্রীতি সম্মিলন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মডেল শাখার সভাপতি মাওলানা মুহাম্মদ জহুরুল আনোয়ার।

জাতিসংঘ মানবাধিকারের সদর দফতর কর্তৃক এবারের দিবসের প্রতিপাদ্য Human Rights, our Eveyday Essentials. “মানবাধিকার আমাদের প্রতিদিনের অপরিহার্য বিষয়” স্বাগত বক্তব্য দেন মানবাধিকার পৌরসভা শাখার আজীবন সদস্য ও প্রস্তুতি কমিটির আহ্বায়ক প্রকৌশলী তোফাজ্জল আহমদ। মডারেটর ছিলেন সংস্থার আজীবন সদস্য ও চুয়েটের প্রথম ভাইস চ্যান্সেলর প্রফেসর মুহাম্মদ মোজাম্মেল হক। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের বিভিন্ন রাজনৈতিক দলের সংসদ সদস্য প্রার্থীরা অনুষ্ঠানে একই মঞ্চে উপস্থিত হয়ে নিজেদের নির্বাচনী ইশতেহার, রূপকল্প, নির্বাচিত হলে সংসদে যুগোপযোগী আইন সংস্কার-প্রণয়ন ও প্রয়োগের অঙ্গীকার, স্থানীয় উন্নয়ন এবং মানবাধিকার সুরক্ষায় তাঁদের পরিকল্পনা তুলে ধরেন। মানবাধিকার কর্মী ও শিক্ষক জানে আলমের সঞ্চালনায় এতে বক্তব্য দেন, বিএনপি প্রার্থী হুমাম কাদের চৌধুরীর প্রতিনিধি ভিপি আনছুর উদ্দিন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর প্রার্থী ডা. এ টি এম রেজাউল করিম, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের প্রার্থী অ্যাডভোকেট এম ইকবাল হাছান, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের প্রার্থী আহমদ রেজা, বাংলাদেশ মুসলিম লীগের মনোনীত প্রার্থী সি এস কে সিদ্দিকী। তাঁরা স্ব স্ব উন্নয়ন প্রতিশ্রুতি, মানবাধিকার সুরক্ষা ও বাস্তবায়ন, জনগণের জীবনমান উন্নয়ন এবং আধুনিক রাঙ্গুনিয়া গঠনে করণীয় বিষয়ে বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন, রাঙ্গুনিয়া মডেল থানার ওসি মোহাম্মদ আরমান হোসেন, উপজেলা মডেল শাখার সাধারণ সম্পাদক নূরুল ইসলাম আজাদ, পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলাম। পৌরসভা শাখার সাধারণ সম্পাদক মো. ফজলে এহসান শামীম, রাঙ্গুনিয়া আজীবন সদস্য ও মানবাধিকার গবেষক মাওলানা গোলাম মোস্তফা মোহাম্মদ নূরুন্নবী, আজীবন সদস্য মোহাম্মদ নূরুল আজীম, আজীবন সদস্য মোহাম্মদ সাজ্জাদুল করিম রিংকু, আজীবন সদস্য সিকদার গিয়াস উদ্দীন মাহমুদ, আজীবন সদস্য মাস্টার এম কামাল উদ্দীন, আজীবন সদস্য মোহাম্মদ রাশেদুল ইসলাম তালুকদার, আজীবন সদস্য দীন মোহাম্মদ, আজীবন সদস্য মো. মিজানুর রহমান চৌধুরী বাবু, পৌরসভা আজীবন সদস্য মোহাম্মদ খাইরুল আলম, প্যানেল মেডিয়েটর কে এম গিয়াস উদ্দিন শাহজাহান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি অধ্যক্ষ এ কে এম সুজা উদ্দিন, দুর্নীতি প্রতিরোধের সহ-সভাপতি ও রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক নূরুল আবছার চৌধুরী, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ ইলিয়াছ তালুকদার, অভ্যর্থনা ও শৃঙ্খলা উপ-কমিটির আহ্বায়ক এম আনোয়ারুল ইসলাম তালুকদার বাবুল। পবিত্র কুরআন তিলাওয়াত করেন শাহযাদা মাওলানা সৈয়দ মুহাম্মদ গোলাম রসূল, গীতা পাঠ করেন ডাক্তার সুভাষ চন্দ্র সেন ও ত্রিপিটক পাঠ করেন মাস্টার আনন্দ কুমার বড়ুয়া। প্রথম পর্বে পৌরসভা শাখার সভাপতি মোহাম্মদ নূরুল ইসলামের সভাপতিত্বে সভায় চার গুণীজনকে সংবর্ধনা দেওয়া হয়।

সংবর্ধিতদের মধ্যে সমাজসেবায় মোহাম্মদ বেলায়েত আলী চৌধুরী-মরণোত্তর (পোমরা) এর পক্ষে তাঁর পৌত্র মোহাম্মদ নাজিম আলী চৌধুরী, শিক্ষা বিস্তারে হামিদ শরীফ মিয়া চৌধুরী-মরণোত্তর (শিলক) এর পক্ষে তাঁর পৌত্র মোকাররম হোসেন চৌধুরী, ন্যায়বিচারে বিচারপতি রেজাউল করিম রেজা (স্বনির্ভর রাঙ্গুনিয়া) ও চিকিৎসায় প্রফেসর ডা. ওয়াকিল আহমদ (রাজানগর)-কে “মানবাধিকার পুরস্কার” সম্মাননা প্রদান করা হয়।

এই বিভাগের সব খবর

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে হত্যার অভিযোগে করা মামলায় রিমান্ড শেষে খলনায়ক আশরাফুল হক ডনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। পাঁচ...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স ফুটবল লিগে যাত্রা শুরু করেছে রিয়াল মাদ্রিদ। গতরাতে এবারের মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, ভূরাজনৈতিক অস্থিরতা, সরবরাহ চেইনের সংকট ও জলবায়ু পরিবর্তনের মতো বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় রফতানি বহুমুখীকরণ, উৎপাদনশীল...

সর্বশেষ

সালমান শাহ হত্যা : রিমান্ড শেষে কারাগারে ডন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎প্রখ্যাত চিত্রনায়ক সালমান শাহকে (চৌধুরী মোহাম্মদ শাহরিয়ার ইমন) পূর্বপরিকল্পিতভাবে...

এমবাপ্পে-ভালভার্দের গোলে জয় দিয়ে শুরু রিয়াল মাদ্রিদের

কিলিয়ান এমবাপ্পে ও ফেদেরিকো ভালভার্দের গোলে জয় দিয়ে উয়েফা...

উৎপাদনশীল খাতে বিনিয়োগ ও টেকসই অংশীদারত্ব বাড়াতে হবে : বাণিজ্যমন্ত্রী

বাণিজ্য, শিল্প, বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন,...

ওমানের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের অবদানের প্রশংসা রাজপরিবারের

ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের মূল্যবান অবদানের...

কক্সবাজার সীমান্তে ১৪ লাখ পিস ইয়াবাসহ আটক ২

জেলার টেকনাফ উপজেলার হ্নীলা সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ১৪...

চট্টগ্রাম-ঢাকা করিডোরে ইলেকট্রিক ট্রেন পরিচালনায় ডিজাইন প্রণয়নের কাজ শেষ: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘চট্টগ্রামের সঙ্গে ঢাকার যাতায়াতে সময়...