শনিবার, ১৩ জুন ২০২৬

লামায় বিনামূল্যে দুর্গম পাহাড়ি এলাকার সহস্রাধিক গবাদিপশুকে টিকা প্রদান

মো. নুরুল করিম আরমান, লামা (বান্দরবান) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবান জেলার লামা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকায় বিনামুল্যে ১ হাজার ৩০টি গবাদিপশুকে টিকা প্রদান করা হয়েছে। বেসরকারী সংস্থা কারিতাস বাংলাদেশ’র চট্টগ্রাম অঞ্চলের সিএইপি-৩ প্রকল্পের উদ্যোগে উপজেলার রুপসীপাড়া ইউনিয়নের দরদরী বাঙ্গালী পাড়া, লামা সদর ইউনিয়নের মন্ডপাড়া ও ফাঁসিয়াখালী ইউনিয়নের বাঁশখাইল্লাা পাড়ার উপকারভোগী গৃহস্থের পালিত গবাদিপশুকে এ টিকা প্রদান করা হয়। একই সময় প্রদান করা হয় ২৬০টি কৃমিনাশক টিকা সহ ১৯ জন গৃহস্থের গবাদিপশুকে চিকিৎসা প্রদান।

বৃহস্পতিবার সকাল থেকে দুপুর পর্যন্ত টিকা প্রদান কার্যক্রম চলে। উপ-সহকারি প্রাণি সম্পদ কর্মকর্তা উসুই থোয়াই মার্মা টিকা প্রদান করেন। এ সময় প্রকল্পের উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরাসহ মাঠ সহায়কগন উপস্থিত ছিলেন। প্রকল্পের লামা উপজেলা মাঠ কর্মকর্তা জেভার্স ত্রিপুরা বলেন, জনগণের সচেতনতার বৃদ্ধি ও পশুপালনের ক্ষয়ক্ষতি এড়াতে গত অক্টোবর থেকে সেপ্টেম্বর ২০২৭ বছর পর্যন্ত লামা সদর ইউনিয়নের ৫ টি পাড়া, রূপসীপাড়া ইউনিয়নের ১৩ টি পাড়া ও ফাঁসিয়াখালি ইউনিয়নের ৮টি পাড়ায় মোট ৫২টি টিকাদান কর্মসূচি বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...