রবিবার, ১৪ জুন ২০২৬

সন্দ্বীপে বিএনপি মনোনীত প্রার্থী মোস্তফা কামাল পাশার সঙ্গে পৌরসভা মার্কেট অ্যাসোসিয়েশন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ

বাদল রায় স্বাধীন, সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি
- Advertisement -
Single page 1st Paragraph

সন্দ্বীপে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে ধানের শীষ প্রতীকে মনোনয়নপ্রাপ্ত সাবেক সংসদ সদস্য মোস্তফা কামাল পাশার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন পৌরসভা মার্কেট অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ। শনিবার সকালে অনুষ্ঠিত এই সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আকতার হোসেন, সহ-সভাপতি মো. ইসমাইল সওদাগর, কোষাধ্যক্ষ পারভেজ চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক আবু জাফর খোকন, ফখরুল ইসলাম সওদাগর, সোহাগ, আরিফ, নাছিরসহ অন্যান্য ব্যবসায়ী নেতা।

মতবিনিময় সভায় মোস্তফা কামাল পাশা স্থানীয় ব্যবসা-বাণিজ্য, বাজার ব্যবস্থাপনা, সম্ভাবনা ও দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা নিয়ে ব্যবসায়ী নেতাদের সঙ্গে আলোচনা করেন। তিনি ব্যবসায়ীদের সার্বিক কল্যাণ, বাজার অবকাঠামো উন্নয়ন এবং ব্যবসাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. আকতার হোসেন বলেন, “ব্যবসায়ীদের স্বার্থসংরক্ষণ ও বাজারের উন্নয়নে আমরা সবসময় গঠনমূলক ভূমিকা রেখে এসেছি। ভবিষ্যতেও এলাকার সার্বিক উন্নয়নে যে কোনো সহযোগিতায় আমরা পাশে থাকব।” সৌজন্য সাক্ষাৎ শেষে উভয় পক্ষই সন্দ্বীপের ব্যবসা-বাণিজ্যের অগ্রগতি এবং এলাকার সামগ্রিক উন্নয়নে একসঙ্গে কাজ করতে সম্মত হন।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...