শনিবার, ১৩ জুন ২০২৬

বান্দরবানের সাংবাদিকদের সাথে পিআইডি’র মতবিনিময় সভা

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

বান্দরবানে গণমাধ্যমকর্মীদের অংশগ্রহণে “সুশাসন প্রতিষ্ঠা এবং গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা” শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

আঞ্চলিক তথ্য অফিস পিআইডি চট্টগ্রামের আয়োজনে আজ দুপুরে বান্দরবান সদর উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

পিআইডি চট্টগ্রামের উপ প্রধান তথ্য অফিসার মো. সাঈদ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক শামীম আরা রিনি।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মান্না দে, বান্দরবান জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু, জেলা দুনীর্তি প্রতিরোধ কমিটির সভাপতি অং চ মং মারমাসহ জেলায় কর্মরত বিভিন্ন গণমাধ্যমকর্মীরা অংশ নেন।

এসময় বক্তারা বলেন, সুশাসন নিশ্চিত ও গুজব প্রতিরোধে গণমাধ্যমের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাচাই করে তথ্য প্রচারের মাধ্যমে সমাজে স্থিতিশীলতা ও আস্থা বৃদ্ধিতে সকলকে এগিয়ে আসতে হবে। বর্তমান ডিজিটাল যুগে গুজব দ্রুত ছড়ায়, তাই সাংবাদিকদের আরও তথ্যনির্ভরভাবে সংবাদ পরিবেশন করতে হবে।

এ সভায় গুজব শনাক্তকরণ, আধুনিক তথ্য যাচাই কৌশল এবং প্রশাসনের সহায়তা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বক্তারা।

এই বিভাগের সব খবর

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সদস্য নাঈম হাসানকে সিএনজিচালিত অটোরিকশা থেকে নামিয়ে হেনস্তা ও জোরপূর্বক থানায় নিয়ে যাওয়ার অভিযোগ...

সর্বশেষ

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...

রাঙ্গুনিয়ায় শিশু ও নারী নির্যাতনের প্রতিবাদে প্রতিবন্ধী ইমপ্যাক্ট গ্রুপের র‍্যালি অনুষ্ঠিত

সারাদেশে শিশু ও নারীর প্রতি সহিংসতা ও নির্যাতনের প্রতিবাদে...