বুধবার, ২ সেপ্টেম্বর ২০২৬

মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে চীনের উচ্চক্ষমতা সম্পন্ন মেডিকেল টিম

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

চীনের Fosun Health I Foshan Fosun Chancheng Hospital এর উচ্চ ক্ষমতা সম্পন্ন একটি মেডিকেল টিম গতকাল চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টার পরিদর্শন করেন এবং হাসপাতালের কার্যনির্বাহী কমিটি ও কর্মকর্তাগণের সাথে এক মতবিনিময় সভায় মিলিত হন। সভায় চীনের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন Fosun Health এর চেয়ারম্যান হু হাং। প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে ছিলেন শেন ইয়ান–চীফ ষ্ট্রাটেজিক অফিসার, ডা. ঝাও শাও ডং–ভাইস প্রেসিডেন্ট, লু ঝি মিন সিএফও, ডা. ভিকাল্প–ইন্টারন্যাশনাল ডাইরেক্টর, ডা. এমেলিয়া–ডাইরেক্টর, আইএমএসটি, ডা. গং ইয়ান–ক্যান্সার স্পেশালিস্ট, ডা. মিসবাহুল ফেরদৌস–ভাইস প্রেসিডেন্ট, এশিয়ান সোসাইটি অফ কার্ডিওলজি। তারা চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের সাথে যৌথভাবে কাজ করতে আগ্রহী। বিশেষ করে নতুন নতুন টেকনোলজি ট্রান্সফার এবং ডাক্তার, নার্স ও সংশ্লিষ্টদের প্রশিক্ষণের ব্যাপারে গুরুত্বারোপ করা হয়। চীনের প্রতিনিধি দল এ বিষয়ে তাদের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস প্রদান করেন। উভয় পক্ষের মধ্যে এ ব্যাপারে একটি সমঝোতা স্মারক সম্পাদনের বিষয়ে সভায় আলোচনা করা হয়।
হাসপাতালের পক্ষে এ সময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন, জেনারেল সেক্রেটারী মোহাম্মদ রেজাউল করিম আজাদ, ট্রেজারার অধ্যক্ষ লায়ন ড. মোহাম্মদ সানাউল্লাহ, পরিচালক (প্রশাসন) ডা. মো. নূরুল হক, পরিচালক (মেডিকেল এ্যাফেয়ার্স) ডা. এ কে এম আশরাফুল করিম, এ্যানেস্থেসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ডা. অলক নন্দী, উপ–পরিচালক (প্রশাসন) মোহাম্মদ মোশাররফ হোসাইন, ক্যান্সার ইনষ্টিটিউট এন্ড রিসার্চ সেন্টারের পরিচালক ও বিভাগীয় প্রধান ডা. শেফাতুজ্জাহান, ডেন্টাল ইউনিটের বিভাগীয় প্রধান ডা. মো. কামরুল হাসান, আইসিইউ ইনচার্জ সহযোগী অধ্যাপক ডা. মাহাদী হাসান রাসেল, শিশু স্বাস্থ্য বিভাগের সহযোগী অধ্যাপক ডা. ফাহিম হাসান রেজা, অনকোলজি বিভাগের জুনিয়র কনসালটেন্ট ডা. ফারজানা ইউসুফ এনি, ডা. নাবিলা আহমেদ মজুমদার প্রমুখ। কার্যনির্বাহী কমিটির প্রেসিডেন্ট সৈয়দ মোহাম্মদ মোরশেদ হোসেন চীনের প্রতিনিধি দলকে চট্টগ্রাম মা ও শিশু হাসপাতাল পরিদর্শনে আসার জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি হাসপাতালের চিকিৎসক, নার্স, কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রযুক্তিগত উন্নয়নে তাদের সহযোগিতা কামনা করেন।

এই বিভাগের সব খবর

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা বাড়াতে দুই দেশের সংসদ সদস্যদের সমন্বয়ে একটি ‘ফ্রেন্ডশিপ গ্রুপ’ গঠনের প্রস্তাব দিয়েছেন ঢাকায় নিযুক্ত...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদী। আজ বুধবার জাতীয় সংসদে স্পিকারের কার্যালয়ে এই সাক্ষাৎ...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াসহ চারজনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন...

সর্বশেষ

বাংলাদেশ-ভারত সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব দীনেশ ত্রিবেদীর

বাংলাদেশ ও ভারতের সংসদ সদস্যদের মধ্যে পারস্পরিক যোগাযোগ ও...

স্পিকারের সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে...

আসিফ মাহমুদসহ চারজনের বিরুদ্ধে দুদকের দুর্নীতি অনুসন্ধান শুরু

সাবেক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)...

জামিন মেলেনি বিদিশার, থাকতে হচ্ছে কারাগারেই

ফ্ল্যাট বিক্রি নিয়ে প্রতারণার অভিযোগে করা মামলায় সাবেক রাষ্ট্রপতি...

কাস্টমস গোয়েন্দার অভিযানে প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ

ঢাকা ও চট্টগ্রামের আন্তর্জাতিক বিমানবন্দরে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত...

নজরুলকে তরুণ প্রজন্মের কাছে পৌঁছে দিতে নজরুল বর্ষ : এরশাদ উল্লাহ এমপি

বর্তমান সরকার প্রথমবারের মতো দেশব্যাপী শিক্ষার্থীদের জাতীয় কবি নজরুলকে...