রবিবার, ১৪ জুন ২০২৬

ভারতে নাইটক্লাবে আগুন, ২৫ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক
- Advertisement -
Single page 1st Paragraph

 

গোয়ার জনপ্রিয় পর্যটন অঞ্চলের একটি ভারতীয় নাইটক্লাবে অগ্নিকাণ্ডে ২৫ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের মুখ্যমন্ত্রী রোববার জানিয়েছেন।

মুম্বাই থেকে বার্তাসংস্থা এএফপি এ খবর জানায়।

উপকূলীয় রাজ্যের উত্তরে আরপোরার একটি ক্লাবে মধ্যরাতে ঘটে যাওয়া ওই অগ্নিকান্ডে ক’জন পর্যটকও প্রাণ হারিয়েছেন।।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক বিবৃতিতে এই মৃত্যুর জন্য গভীর দুঃখ প্রকাশ করেছেন।

আরব সাগরের তীরে অবস্থিত সাবেক পর্তুগিজ উপনিবেশ গোয়া। সেখানকার রাতের জীবন, বালুকাময় সৈকত ও শান্ত উপকূলীয় পরিবেশ প্রতি বছর লাখ লাখ পর্যটককে আকৃষ্ট করে।

গোয়ার মুখ্যমন্ত্রী প্রমোদ সাওয়ান্ত এক বিবৃতিতে বলেন, ‘২৫ জন প্রাণ হারিয়েছেন ও ছয়জন আহত হয়েছেন।’ ‘আজ আমাদের সকলের জন্য একটি অত্যন্ত বেদনাদায়ক দিন।’

সাওয়ান্ত সাংবাদিকদের বলেন, ‘তিন থেকে চারজন’ পর্যটক মারা গেছেন, তবে তিনি তাদের জাতীয়তা প্রকাশ করেননি।

সাওয়ান্ত আরো বলেন, ‘কারণ শনাক্ত করতে ও দায় নির্ধারণের জন্য আমি পুরো ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছি।’

প্রেস ট্রাস্ট অফ ইন্ডিয়া সংবাদ সংস্থার ভিডিও চিত্রে দেখা গেছে উদ্ধারকারীরা আহত বা মৃতদের স্ট্রেচারে করে বার্চ নাইটক্লাবের সরু পাথরের সিঁড়ি বেয়ে নামিয়ে আনছেন।

গোয়ার অগ্নিনির্বাপক প্রধান নীতিন ভি. রাইকার ভারতীয় সম্প্রচারক সিএনএন নিউজ১৮ কে জানায়, বেশিরভাগ মানুষ বেসমেন্ট ও রান্নাঘর এলাকায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন।

তিনি আরো বলেন, ‘আমি তথ্য পেয়েছি যে একটি ক্লাবে একটি পার্টি চলছিল, এতে আতশবাজির আয়োজন করা হয়। আতশবাজি আগুন থেকে ক্লাবের কাঠের অংশে আগুন লেগে যায় এবং ধোঁয়া পুরো ভবন জুড়ে ছড়িয়ে পড়ে।’

মে মাসে, ভারতের নগরী হায়দ্রাবাদে একটি তিন তলা ভবনে আগুন লাগলে এতে কমপক্ষে ১৭ জন মারা যায়।
এর এক মাস আগে, কলকাতার একটি হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে কমপক্ষে ১৫ জনের মৃত্যু হয়।

গত বছর, পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে একটি জনাকীর্ণ বিনোদন পার্কের তোরণে আগুন লাগলে এতে কমপক্ষে ২৪ জন মারা যান।

এই বিভাগের সব খবর

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ‘আমি দেশের সকলের কাছে আহ্বান জানাব আপনার সন্তানের ভবিষ্যতের কথা...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন । তিনি আজ দুপুরে পিএমখালি ইউনিয়নের পাতলী খালের পুনঃখনন কাজের উদ্বোধন শেষে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শনে...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল হক চৌধুরী মাসুদকে (৪৫) দিনদুপুরে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ শনিবার (১৩ জুন) দুপুর...

সর্বশেষ

আসুন আমাদের সন্তানদের বুক ভরে শ্বাস নিতে একটি করে গাছ লাগাই : প্রধানমন্ত্রী

দেশের প্রত্যেক নাগরিককে একটি করে গাছের চারা রোপনের অনুরোধ...

কক্সবাজারে ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজারের ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করেছেন...

রাঙ্গুনিয়ার যুবদল নেতাকে রাউজানে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজানে রাঙ্গুনিয়া উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাকসুদুল...

ক্রিকেটার নাঈমকে হেনস্তাকারী এক অভিযুক্ত আটক : সিএমপি কমিশনার

চট্টগ্রাম নগরে নিজ বাসায় ফেরার পথে বাংলাদেশ জাতীয় ক্রিকেট...

যতক্ষণ প্রাণ থাকবে দেশ ও দেশের মানুষের জন্য কাজ করে যাব : প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, জনগণের সমর্থনই আমাদের শক্তি। তাই...

নিজে গাড়ী চালিয়ে খাল খনন কর্মসূচিস্থলে গেলেন প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী তারেক রহমান কক্সবাজার বিমানবন্দরে নেমে নিজেই গাড়ি চালিয়ে...